অবশেষে কাটল বনবাস, ২ বছর পর ধারাবাহিকে ফিরলেন জয়জিৎ, কোন চরিত্রে ধরা দিলেন?

Jaayjeet Banerjee: গত ৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন জয়জিৎ যেখানে তিনি লেখেন, দু'বছর পর আবার ফিরলাম। কোথায় কবে কখন ক্রমশ প্রকাশ্য। অভিনেতার এই পোস্ট দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, দীর্ঘ বিরতির পর আবার জয়জিৎ দাঁড়াতে চলেছেন ক্যামেরার সামনে।

Published on: Jul 27, 2026, 21:01:20 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jaayjeet Banerjee: গত ৭ জুলাই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন জয়জিৎ যেখানে তিনি লেখেন, দু'বছর পর আবার ফিরলাম। কোথায়, কবে, কখন ক্রমশ প্রকাশ্য। অভিনেতার এই পোস্ট দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল, দীর্ঘ বিরতির পর আবার জয়জিৎ দাঁড়াতে চলেছেন ক্যামেরার সামনে। তবে এবার তিনি স্পষ্ট করে জানালেন কোথায় বা কোন ধারাবাহিকে ধরা দিতে চলেছেন তিনি।

২ বছর পর ধারাবাহিকে ফিরলেন জয়জিৎ
২ বছর পর ধারাবাহিকে ফিরলেন জয়জিৎ

২৭ জুলাই জয়জিৎ আবার একটি পোস্ট করেন যেখানে তিনি লেখেন, ‘আজ থেকে সন্ধ্যে ৬:৩০, স্টার জলসায় দেখা হবে। বাকিটা না হয় তারপরেই বোঝা যাবে। দুই বছর পর ফিরছি ছোট পর্দায়। পাশে থাকবেন দেখে জানাবেন, কেমন লাগলো। ধন্যবাদ স্নেহাশীষদা। ধন্যবাদ স্টার জলসা।’

আরও পড়ুন: শ্রাবণের দ্বিতীয় সোমবারে উজ্জয়নীতে সস্ত্রীক জিৎ, ছবির সাফল্য কামনায় দিলেন পুজো

জয়জিৎ যে পোস্ট করেছেন তা দেখে আর বোঝার অপেক্ষায় থাকে না যে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তিলোত্তমা’ সিরিয়ালে ধরা দিতে চলেছেন তিনি। ধারাবাহিকের প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তীর হাত ধরে আবার তিনি ফিরে এলেন নিজের সেই পুরনো জীবনে। খুব স্বাভাবিকভাবেই বহুদিন পর ব্লুজ প্রোডাকশন হাউজের সঙ্গে কাজ করতে পেরে বেজায় খুশি অভিনেতা।

তবে তিনি এই সিরিয়ালে কোন চরিত্রে অভিনয় করছেন। তবে তিনি যে চরিত্রে ধরা দিতে চলেছেন সেটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও স্পষ্ট করেননি অভিনেতা। তবে ব্লুজ প্রোডাকশন হাউজের ধারাবাহিক মানেই হিট সিরিয়াল, সেখানে দাঁড়িয়ে ‘তিলোত্তমা’ সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়ে আপ্লুত তিনি।

তিলোত্তমা প্রসঙ্গে

এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকের পর আবার এই সিরিয়ালের মাধ্যমে তিনি ছোট পর্দায় ফিরে এলেন। বিপরীতে অভিনয় করবেন নবাগত অভিনেতা সৌম্যদীপ দত্ত।

আরও পড়ুন: এবার দেবের মুখোমুখি উত্তম কুমার! ‘দাদাগিরি’তে আসছে নতুন চমক

এই সিরিয়ালে খুব সম্ভবত দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি। সিরিয়ালে দেখা যাবে আরজি কর কাণ্ডের ছায়া, অন্তত প্রমো দেখে সেটাই মনে হয়েছে সকলের। ধারাবাহিকটি ২৭ জুলাই অর্থাৎ আজ থেকে প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে।