ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার, মজার পোস্ট জয়জিতের

সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গ হোক অথবা নিজের জীবনের কোনও কথা, তিনি অকপটে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সবকিছুই। এবার নিজের খুব ব্যক্তিগত একটি সমস্যার কথা সকলের সামনে তুলে ধরলেন তিনি।

Published on: Aug 11, 2026, 18:50:46 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় ভীষণ একটিভ জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বর্তমান সময়ে ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গ হোক অথবা নিজের জীবনের কোনও কথা, তিনি অকপটে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন সবকিছুই। এবার নিজের খুব ব্যক্তিগত একটি সমস্যার কথা সকলের সামনে তুলে ধরলেন তিনি।

ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার
ছেলে কথা শুনছে না, রাজি করাতে পারলেই নগদ অর্থ পুরস্কার

একমাত্র ছেলেকে নিয়ে বড্ড চিন্তায় রয়েছেন অভিনেতা। কিছুতেই কথা শুনছে না সুপুত্র। তাই সকলের কাছে অভিনেতার বিনীত অনুরোধ, কেউ যদি তাঁর পুত্রকে রাজি করাতে পারে তাহলে ৫০০ টাকা পুরস্কার দেবেন তিনি।

আরও পড়ুন: 'গল্প না বলতে পারলে...', বাংলা ছবির পিছিয়ে যাওয়া নিয়ে যা বললেন টোটা

কী ঘটনা?

তবে ব্যাপারটা খুব একটা সিরিয়াস কিছু নয়। তরুণ প্রজন্মের প্রায় প্রত্যেক বাবা মায়েদের যে সমস্যা থেকে থাকে, তেমনি একটি সমস্যায় পড়েছেন অভিনেতা। ছেলে কিছুতেই চুল কাটছে না! হাজার বার বলার পরেও সে কিছুতেই কথা শুনছে না। তাই কিছুটা বাধ্য হয়ে সমাজমাধ্যমে দারস্ত হয়েছেন জয়জিৎ।

সকলের উদ্দেশ্যে অভিনেতার অনুরোধ, কেউ যদি তাঁর ছেলেকে বুঝিয়ে সুুঝিয়ে চুল কাটাতে পারেন তাহলে তিনি ৫০০ টাকা নগদ উপহার দেবেন। যদিও গোটা পোস্টটাই নিছক মজার ছলে করেছেন তিনি। কমেন্ট বক্সে ভরে গিয়েছে মজার মজার মন্তব্যে।

আরও পড়ুন: রাজনীতি সায়ন্তিকার জন্য নয়! অভিনেত্রীর ভবিষ্যৎ নিয়ে আর কী বললেন জ্যোতিষী?

কেউ কেউ অভিনেতার কথা সহমত প্রকাশ করে জানিয়েছেন, সকলের ঘরে এখন একই অবস্থা। বেশি কিছু বললে হয় কাটবেনা না হলে ন্যাড়া হয়ে চলে আসবে। আবার অনেকে অভিনেতার কথা ধরেই লিখেছেন, আমার ছেলেকে যদি কেউ বোঝাতে পারে তাহলে আমি এক হাজার টাকা দেব। ফলে বোঝাই যাচ্ছে, শুধু জয়জিৎ একা নন, এই সমস্যা প্রায় প্রত্যেক বাবা-মায়ের।

প্রসঙ্গত, এই মুহূর্তে জয়জিৎ অভিনয় করছেন স্টার জলসা ‘তিলোত্তমা’ ধারাবাহিকে। বহুদিন পর আবার ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। আরজি কর ঘটনার আঙ্গিকে তৈরি করা হয়েছে এই ধারাবাহিক। এই সিরিয়ালে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা।