...
...
Next Story

Janhvi Kapoor-Peddi: 'ছত্রে ছত্রে লালসা', রামচরণের পেড্ডিতে জাহ্নবীকে পণ্য হিসাবে ব্যবহার! অপমানে ক্ষুব্ধ নায়িকা

জাহ্নবী কাপুরকে পেড্ডিতে বুচি বাবু সানা আপত্তি করেছিলেন এবং রাম চরণের শিরোনামের চরিত্রটি তাকে একটি দৃশ্যে আক্রমণ করেছিল। এখানে যা ঘটেছিল।

Published on: Jun 5, 2026, 07:00:56 IST
Advertisement

দক্ষিণী মেগাস্টার রাম চরণ এবং বলিউড ডিভা জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ (Peddi) ছবিটিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার এক নজিরবিহীন মোড় নিল। ছবিতে নায়িকাকে অতিরিক্ত মাত্রায় ‘পণ্য় হিসাবে’ তুলে ধরা এবং রাম চরণের চরিত্রের কামুক মানসিকতা নিয়ে সাধারণ দর্শকরা যে ক্ষোভ উগরে দিয়েছিলেন, এবার তাতে কার্যত সিলমোহর দিলেন খোদ ছবির নায়িকা! বিনোদুনিয়ার ইতিহাসে এমন ঘটনা সচরাচর ঘটে না, যেখানে একজন প্রথম সারির অভিনেত্রী মুক্তির দিনই নিজের ছবিকে কাঠগড়ায় দাঁড় করান। এক বিস্ফোরক প্রতিক্রিয়ায় জাহ্নবী কাপুর মেনে নিলেন যে, ‘পেড্ডি’ ছবিটি আসলে একজন অভিনেত্রীর প্রতি ‘সবচেয়ে দামি অপমান’।

'ছত্রে ছত্রে লালসা', রামচরণের পেড্ডিতে জাহ্নবীকে পণ্য হিসাবে ব্যবহার! অপমানে ক্ষুব্ধ নায়িকা
'ছত্রে ছত্রে লালসা', রামচরণের পেড্ডিতে জাহ্নবীকে পণ্য হিসাবে ব্যবহার! অপমানে ক্ষুব্ধ নায়িকা

নেটিজেনদের দাবিতেই সায় দিলেন শ্রীদেবী-কন্যা

কিছু দিন আগেই ছবির প্রচার ঝলক প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। অনুরাগীদের অভিযোগ ছিল, ২০২৬ সালে দাঁড়িয়েও একজন প্রতিভাবান অভিনেত্রীকে স্রেফ পুরুষ চরিত্রের লালসার বস্তু হিসেবে পর্দায় তুলে ধরা হচ্ছে। এক নেটিজেন এই ছবির তীব্র সমালোচনা করে এটিকে ‘একজন অভিনেত্রীর ক্যারিয়ারের সবচেয়ে দামি অপমান’ বলে আখ্যা দিয়েছিলেন। আর সেই মন্তব্যেই এবার সহমত পোষণ করেছেন জাহ্নবী।

Janhvi Kapoor liked a post criticising Peddi.

ইন্ডাস্ট্রি সূত্রে খবর, জাহ্নবী কাপুর নিজেও ছবির এই ধরনের চিপ কমার্শিয়াল ফর্মুলা এবং নারী চরিত্রকে ছোট করে দেখানোর বিষয়টিকে মেনে নিতে পারেননি। দর্শকদের প্রতিবাদের সঙ্গে সুর মিলিয়ে তাঁর এই সম্মতি প্রকাশ টলিপাড়া থেকে বলিপাড়া— সর্বত্র আলোড়ন সৃষ্টি করেছে।

সাধারণত বিগ-বাজেট বাণিজ্যিক ছবিগুলির প্রচারের স্বার্থে চুক্তি মেনে তারকারা ছবির খামতি নিয়ে মুখ খোলেন না। কিন্তু জাহ্নবী কাপুর সেই চেনা ছক ভেঙে নিজের আত্মসম্মান ও নারী চরিত্রের মর্যাদাকেই অগ্রাধিকার দিলেন।

চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, খোদ প্রধান নায়িকাই যখন নিজের ছবিকে ‘অপমানজনক’ বলে মেনে নিচ্ছেন, তখন ছবির পরিচালক ও প্রযোজকদের ওপর চাপ কয়েক গুণ বেড়ে গেল। এই ঘটনার পর ছবির ড্যামেজ কন্ট্রোল করতে নির্মাতারা কোনো দৃশ্য বাদ দেন বা গল্পে পরিবর্তন আনেন কি না, সেটাই এখন দেখার। তবে জাহ্নবীর এই সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন আধুনিক যুগের দর্শকেরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe