...
...
Next Story

Janhvi Kapoor: 'মায়ের মৃত্যুর পর লন্ডনে পড়াশোনা ছেড়ে চলে আসে শিখর, আমার পাশে থাকবে বলে', প্রেমিককে নিয়ে আবেগঘন জাহ্ণবী

'কফি উইথ করণ'-এ জাহ্নবী কাপুর জানিয়েছেন, শিখর পাহারিয়া কেমনভাবে শ্রীদেবীর মৃত্যুর পর জাহ্ণবীর পাশে দাঁড়িয়েছিলেন। শিখরের নিঃশব্দ সমর্থন শোকের দিনে জাহ্ণবীর জীবনের অন্যতম অনুপ্রেরণা হয়ে ওঠেছিল।

Published on: Oct 28, 2026, 11:06:09 IST
Advertisement

করণ জোহরের তুমুল জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর আগামী পর্বে সহ-অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ‘সানি সংস্কৃতি কি তুলসি কুমারী’ ছবির প্রচারে এসে নিজের প্রেম জীবন এবং প্রেমিক শিখর পাহাড়িয়া-র সঙ্গে নিজের গভীর রসায়ন নিয়ে প্রথমবার খোলামেলা কথা বললেন শ্রীদেবী-কন্যা। বিয়ের আগে যেখানে প্রেমে সিলমোহর দিতে ভয় পান নায়িকারা, সেখানে জাহ্ণবী উলটো পথের পথিক। শিখর পাহাড়িয়ার সঙ্গে নিজের প্রেম জীবন গোপন রাখেননি অভিনেত্রী।

'মায়ের মৃত্যুর পর লন্ডনে পড়াশোনা ছেড়ে চলে আসে শিখর, আমার পাশে…', অকপট জাহ্ণবী
'মায়ের মৃত্যুর পর লন্ডনে পড়াশোনা ছেড়ে চলে আসে শিখর, আমার পাশে…', অকপট জাহ্ণবী

শ্রীদেবীর প্রয়াণের পর শিখরের নিঃশব্দ সমর্থন:

২০১৮ সালে দুবাইয়ের সাততারা হোটেলের বাথটাবে ডুবে মা শ্রীদেবীর আচমকা প্রয়াণে যখন জাহ্নবী ও তাঁর পরিবার ভেঙে পড়েছিল, ঠিক সেই কঠিন সময়ে শিখর কীভাবে ছায়ার মতো পাশে দাঁড়িয়েছিলেন, সেই স্মৃতি রোমন্থন করেন জাহ্নবী।

জাহ্নবী জানান, ২০১৮ সালে যখন এই মর্মান্তিক ঘটনা ঘটে, শিখর তখন লন্ডনে পড়াশোনা করছিলেন। খবর পাওয়া মাত্রই শিখর তাঁর সেমিস্টার মাঝপথে থামিয়ে মুম্বই চলে আসেন।

জাহ্নবী আরও বলেন, ‘শিখর তখন দক্ষিণ মুম্বইয়ে ওর বাবার সঙ্গে থাকত। কিন্তু আমি পরে জানতে পারি, ও জুহুতে ওর বন্ধুর বাড়িতে প্রায় এক মাস ছিল। এমন নয় যে আমি ওর সঙ্গে প্রতিদিন দেখা করতাম, কিন্তু ও শুধু চেয়েছিল— যদি কোনো প্রয়োজনে আমার ওকে লাগে, তবে যেন ও কাছাকাছি থাকে।’

কিশোর বয়স থেকেই গভীর টান ও সম্পর্কের গুঞ্জন:

এর পর ২০২৪-এর এপ্রিলে বাবা বনি কাপুরের ‘ময়দান’ ছবির প্রিমিয়ারে ‘Shikku’ লেখা নেকলেস পরে এসে নজর কেড়েছিলেন জাহ্নবী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৫-১৬ বছর বয়স থেকেই শিখর তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ এবং দুজনে দুজনের স্বপ্নের অংশীদার।

বিয়ের গুঞ্জন ও পরিবারের সমর্থন:

বনি কাপুরও একাধিকবার শিখরের প্রতি নিজের স্নেহের কথা প্রকাশ করেছেন। পরবর্তীতে তাঁদের বিয়ের সম্ভাবনা নিয়ে নানা চর্চা হলেও, বনি কাপুর স্পষ্ট করেছেন যে আপাতত ক্যারিয়ারেই ফোকাস করছেন জাহ্নবী।

কঠিন সময়ে শিখরের এই নিঃস্বার্থ ভালোবাসা ও মানবিক দিকটি তুলে ধরে করণের শো-তে আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন জাহ্নবী।

জাহ্নবীর ডেবিউ ছবি ধড়ক মুক্তির আগেই অকালমৃত্য়ু হয় শ্রীদেবীর। করণ জোহরের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন শ্রীদেবী কন্যা। পরবর্তীতে মা ও দিদির পদচিহ্ণ অনুসরণ করে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরও অভিনয়ের জগতে পা রেখেছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks