দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন চললেও কখনোই সম্পর্কের কথা প্রকাশ্যে সরাসরি স্বীকার করেননি বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)। তবে এবার সেই প্রথা ভেঙে করণ জোহরের বহুল চর্চিত চ্যাট শো ‘কফি উইথ করণ সিজন ৯’ (Koffee With Karan Season 9)-এ উপস্থিত হয়ে ব্যবসায়ী শিখর পাহাড়িয়া-র সঙ্গে নিজের প্রেমের সত্যতা মেনে নিলেন তিনি। শুধু সম্পর্কই নয়, বিয়ে থেকে শুরু করে মায়ের মৃত্যুর পর শিখরের পাশে থাকার কথা ভাগ করে অনুরাগীদের মন ছুঁয়ে গেছেন জাহ্নবী।

প্রেম স্বীকার ও বিয়ে নিয়ে বার্তা:
শো-তে করণ জোহর শিখরের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে জাহ্নবী জানান, মিছিমিছি লুকোছাপা করা তাঁর কাছে ভীষণ বোরিং মনে হয়। জাহ্নবী বলেন, ‘সবাই কেন সম্পর্ক নিয়ে এতটা লুকোছাপা করে, আমি বুঝি না। অবশ্যই আমি চাই না যে আমাদের ওপর কারো নজর লাগুক বা ব্যক্তিগত জীবন নিয়ে অতিমাত্রায় স্পষ্ট আলোচনা হোক। তবে ‘কাউকে জানতে দেব না’— এই মানসিকতাটাও বোরিং। প্রেম করাটা তো কোনো অপরাধ নয়!’
বিয়ে কবে? শিখরকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে জাহ্নবী সাফ জানান, ‘আগামী ২-৩ বছরের মধ্যে তো একদমই নয়।’ বর্তমানে তাঁরা দুজনেই একে অপরের সাথে খুব ভালো এবং সুখে আছেন বলে জানান অভিনেত্রী।
শ্রীদেবীর প্রয়াণ ও শিখরের সমর্থন:
কথোপকথনের মাঝেই জাহ্নবী স্মরণ করেন জীবনের সেই অন্ধকারময় অধ্যায়ের কথা, যখন ২০১৮ সালে তাঁর বলিউড ডেবিউয়ের ঠিক আগে দুবাইয়ে দুর্ঘটনায় মারা যান তাঁর মা, কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবী। জাহ্নবী খোলসা করেন, মায়ের মৃত্যুর সময়ে শিখরের সাথে তাঁর কোনো রোমান্টিক সম্পর্ক ছিল না। কিন্তু খবর পাওয়া মাত্রই লন্ডনে নিজের পড়াশোনার সেমিস্টার মাঝপথে ফেলে রেখেই মুম্বাই ছুটে এসেছিলেন শিখর, শুধুমাত্র জাহ্নবীর পাশে থাকার জন্য।
নিজের বাড়িতে না থেকে জুহুতে এক বন্ধুর বাড়িতে থেকেছিলেন শিখর, যাতে জাহ্নবীর যেকোনো দরকারে বা প্রয়োজনে তিনি এক নিমেষে হাজির হতে পারেন। কৈশোর থেকে (১৫-১৬ বছর বয়স) শুরু হওয়া তাঁদের এই বন্ধুত্বের বাঁধনই যে পরবর্তীতে গভীর প্রেমের রূপ নিয়েছে, তা প্রকাশ পায় জাহ্নবীর কথায়।
{{/usCountry}}নিজের বাড়িতে না থেকে জুহুতে এক বন্ধুর বাড়িতে থেকেছিলেন শিখর, যাতে জাহ্নবীর যেকোনো দরকারে বা প্রয়োজনে তিনি এক নিমেষে হাজির হতে পারেন। কৈশোর থেকে (১৫-১৬ বছর বয়স) শুরু হওয়া তাঁদের এই বন্ধুত্বের বাঁধনই যে পরবর্তীতে গভীর প্রেমের রূপ নিয়েছে, তা প্রকাশ পায় জাহ্নবীর কথায়।
{{/usCountry}}সহ-অভিনেতা বরুণের মন্তব্য ও বনি কাপুরের মত:
শো-তে উপস্থিত বরুণ ধাওয়ানও শিখর ও জাহ্নবীর রসায়নের প্রশংসা করেন এবং একটি বিমানের কঠিন অভিজ্ঞতার সময় দুজনকে আগলে রাখার স্মৃতি শেয়ার করেন। অন্যদিকে, জাহ্নবীর বাবা বনি কাপুরও শিখরকে ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দ করেন এবং পরিবারের নানা অনুষ্ঠানেও শিখরের সক্রিয় উপস্থিতি দেখা যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে জাহ্নবীর এই অকপট স্বীকারোক্তি এখন বি-টাউনে জোর চর্চার বিষয়। এখন দেখবার কবে চারহাত এক হয় দুজনের।