...
...
Next Story

Bharat-Jayashree Age Gap: বরকে দাদা ডাক! ‘ভরত-ভরত করলে শুনতে খারাপ লাগে…’, মত জয়শ্রীর, কত ছোট তিনি বয়সে?

লতি সিজনে বিগ বস বাংলার জনপ্রিয় প্রতিযোগী তালিকায় ভরত কল অন্যতম। দেখা গিয়েছে, অভিনেতাকে ‘ভরতদা’ বলে ডাকেন বউ জয়শ্রী। কেন? নিজের মুখেই ভাগ করে নিলেন ভরত কলের ‘বাচ্চা’ বউ।

Published on: Oct 29, 2026, 17:09:49 IST
Advertisement

বিগ বস বাংলা চলাকালীন রীতিমতো ঘরে ঝড় তুলেছিলেন ভরত কল। এমনকী, বেশিরভাগই তরুণ মুখের ভিড়ে ভরতই ঘরকে সামলে রেখেছিলেন। সকলকে সকালবেলা ‘গুড মর্নিং’ উইশ থেকে, সকলে খাবার পেল কি না, সময়মতো ঘুমোচ্ছে কি না, বড় দাদার মতো আগলে রাখতেন ভরত সকলকে। সঙ্গে এনার্জিতেও মাত দিয়েছেন হাঁটুর বয়সীদের। সব মিলিয়ে চলতি সিজনে বিগ বস বাংলার জনপ্রিয় প্রতিযোগী তালিকায় ভরত অন্যতম।

ভরত ও জয়শ্রী।
ভরত ও জয়শ্রী।

এদিকে ভরত কল যখন বিগ বসের ঘরে ছিলেন, তখন ঘরের বাইরে থেকে বরের হয়ে ক্রমাগত পোস্ট করে গিয়েছিলেন ভরত কলের দ্বিতীয় স্ত্রী জয়শ্রী। একটু খেয়াল করলে দেখা যাবে, যখনই তিনি ভরতের নাম নিয়েছেন, তখনই তাতে জুড়েছেন একটা ‘দাদা’! এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন আসা স্বাভাবিক, বরকে ‘দাদা’ বলা কেন?

এর জবাবে জয়শ্রী এক সংবাদমাধ্যমকে বললেন, ‘যেহেতু আমার থেকে অনেকটাই বড়। কী বলব, ভরত ভরত করে বললে শুনতে খারাপ লাগে। মাঝে মাঝে আরিয়ার বাবা বলি, তবে তার থেকে ভরতদা শুনতে বেশি ভালো লাগে।’ এদিকে বউকে ‘তুই’ সম্বোধন করেন ভরত। আসলে একসঙ্গে দীর্ঘদিন কাজ করেছিলেন। বলা ভালো সেটেই তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। আর সেইসময়টায় ভরতকে ‘ভরতদা’ বলেই ডাকতেন জয়শ্রী বয়সের কথা মাথায় রেখে। আর বয়সে ছোট জয়শ্রীকে ‘তুই’ সম্বোধন করতেন ভরত।

যদিও প্রাক্তন বিগ বস প্রতিযোগী বলেন এভাবে বউকে ‘তুই’ ডাকা ঠিক নয় জানেন! কিন্তু শতচেষ্টা করেও বদলাতে পারেননি স্বভাব। অভিনেতা বললেন, ‘আমার তো অভ্যেস হয়ে গেছে। জানি এটা খুব খারাপ, বদলানো উচিত।’

বিগ বস নিয়ে শুধু ভরত বা জয়শ্রী নয়, সমানভাবে এক্সাইটেড ছিলেন তাঁদের ছোট্ট মেয়ে আরিয়াও। এমনকী, বাবার সঙ্গে ঘরের আরেক সদস্য তনুশ্রীকে নাচতে দেখে রেগেও গিয়েছিল সে। ভরত জানান, মা-বাবাকে নিয়ে খুব পজেসিভ আরিয়া। তবে বাবার থেকেও বেশ মা-কে নিয়ে।

ভরতের কথা অনুসারে, ‘আরিয়া ভীষণ পজেসিভ। মাকে নিয়ে বেশি। বাবার হয়তো হোয়াটসঅ্য়াপ চেক করে না। মায়ের সব হোয়াটসঅ্যাপ ম্যাসেজ চেক করে। দেখে কারও সঙ্গে কোনো চক্কর চলছে কি না মায়ের।’

২০১৫ সালে নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্য়ায়কে বিয়ে করেন ভরত। ভরতের প্রথম বিয়ে যদিও হয়েছিল অনেক আগে। সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী অনুশ্রী দাসকে। সেই বিয়ে ভেঙে যায় যদিও ২০০৩ সালে। ১৭ বছরের ছোট জয়শ্রীক বিয়ে করায় কম ট্রোলের মুখে পড়েননি ভরত। যদিও সেই ফারাককে তুড়ি মেরে উড়িয়ে দুজনে মিলে করছেন সংসার।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks