...
...
Next Story

'তোমরা কি ওকে ভয় পাচ্ছো', ভরতের ক্যাপ্টেন্সির প্রশংসা করে কাকে বিঁধলেন জয়শ্রী?

Published on: Sep 5, 2026, 14:10:43 IST
Advertisement

প্রায় ১০ বছর পর স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হচ্ছে ‘বিগ বস বাংলা’। ১৫ জন প্রতিযোগীকে নিয়ে এই মুহূর্তে জমে উঠেছে বিগ বসের খেলা। বিগ বস বাংলার প্রথম ক্যাপ্টেন হয়েছেন ভরত কল। ক্যাপ্টেনের দায়িত্ব সামলানোর পর তিনি চেষ্টা করে চলেছেন সবকিছু ঠিকভাবে ম্যানেজ করার, যদিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একাধিকবার ট্রোলের মুখে পড়তে হয়েছে অভিনেতাকে।

ভরতের ক্যাপ্টেন্সির প্রশংসা করে কাকে বিঁধলেন জয়শ্রী?
ভরতের ক্যাপ্টেন্সির প্রশংসা করে কাকে বিঁধলেন জয়শ্রী?

তবে এবার ভরত কলের হয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়িতা মুখোপাধ্যায়। স্বামীর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ভারতের একটি ছোট ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছিলেন, ‘অন্যায় দেখলে রুখে দাঁড়ায়, দরকারে গলা তোলে, সমালোচনাও সহ্য করে, এটাই ক্যাপ্টেন্সি। অন্যায়ের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ।’

তবে শুধুমাত্র একটি ভিডিও পোস্ট করে থেমে থাকেননি জয়িতা। এসেছেন ফেসবুক লাইভেও। ফেসবুক লাইভে এসে জয়িতা বলেন, ‘আমি বিগ বস বাংলা নিয়ে, এর আগেও ভিডিও করেছে কিন্তু সরাসরি এমনভাবে কখনও কথা বলিনি। আমি প্রথম থেকেই বিগ বস বাংলার ভীষণ বড় ফ্যান। তবে এবারে ভরত গিয়েছে বলে আরও বেশি আগ্রহ নিয়ে দেখছি।’

অভিনেত্রী বলেন, ‘আমি একটা জিনিস লক্ষ্য করি সেটাই এই ভিডিওর মাধ্যমে বলবো। আমি কাল দেখলাম সৃজলা যখন রান্নাঘরে রান্না করছিল তখন ভরত জয়িতাকে বলল যে আমাকে একটু চা করে দে। সৃজলা রান্না করতে ভালোবাসে সেটা সকলেই জানে। ভরত যখন জয়িতাকে বলল যে একটু চা করে দে তখন সবাই হাসতে হাসতে বলল যে দেখো সৃজলা করতে দেয় কিনা।’

‘কিন্তু এর পরেই যখন রাত বাড়লো তখনই সকলে গিরগিটির মতো রং বদলে ফেলল। তোমরা জানো আমি কাদের কথা বলছি। সকলে মিলে এটাই বলতে চাইল যে ভরত বলেছে, জয়িতা তুই চা করে নিয়ে আয়, আবার দেখ সৃজলা তোকে কিছু বলে কিনা। তোমরা এরকম কেন করছো? তোমরা কি ভরতকে ভয় পাচ্ছো? যাই হোক তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো খেলছে।’ এই বলে লাইভ শেষ করেন অভিনেত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe