...
...
Next Story

'সোনা-বাবাটা' প্রেম টু মারধর-ধাক্কাধাক্কি! ‘এতটা নোংরা, আর কত মার খাবি?’ রাজ-নন্দিনীকে নিয়ে বিস্ফোরক ভরত-পত্নী

বিগ বসের ঘরে পরস্পরকে শারীরিক হেনস্থা করে চলেছেন রাজবীর-নন্দিনী, তবুও চুপ নির্মাতারা? বিগ বস কোনও অ্যাকশন নেবেন না? প্রশ্ন নেটিজেনদের।

Published on: Nov 6, 2026, 12:07:16 IST
Advertisement

রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ঘরের নিত্যদিনের বিতর্ক ও অভদ্রতা এবার সমস্ত সীমা অতিক্রম করেছে। শো-এর অন্যতম প্রতিযোগী রাজবীর ও নন্দিনী-র মধ্যে সাম্প্রতিক ঝগড়া, মারামারি এবং অস্বাভাবিক মাখামাখির তীব্র প্রতিবাদ জানালেন টলিপাড়ার পরিচিত মুখ এবং অভিনেতা ভরত কলের স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায় ও অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। সোশাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন তাঁরা।

'সোনা-বাবাটা' প্রেম টু মারধর-ধাক্কাধাক্কি! ‘নোংরা মেয়ে, আর কত মার খাবি?’ রাজ-নন্দিনীকে নিয়ে বিস্ফোরক ভরত-পত্নী
'সোনা-বাবাটা' প্রেম টু মারধর-ধাক্কাধাক্কি! ‘নোংরা মেয়ে, আর কত মার খাবি?’ রাজ-নন্দিনীকে নিয়ে বিস্ফোরক ভরত-পত্নী

‘কেউ এতটা অসভ্য, নোংরা হতে পারে?’— ক্ষোভে ফেটে পড়লেন জয়শ্রী মুখোপাধ্যায়:

বিগ বসের সাম্প্রতিক পর্বে রাজবীর ও নন্দিনীর ঝগড়া হাতাহাতির রূপ নেওয়ার পর তা দেখে সহ্য করতে পারেননি অভিনেতা ভরত কলের পত্নী জয়শ্রী। সামাজিক মাধ্যমে রাজবীরকে লক্ষ্য করে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে তিনি লেখেন, ‘কেউ এতটা অসভ্য, এতটা নোংরা হতে পারে????????? আর কত মার খাবি ভাই? ????’ জয়শ্রী নিজের পোস্টে কারুর নাম না লিখলেও কারুর বুঝতে অসুবিধা হয়নি সেই পোস্ট রাজবীর-নন্দিনীকে নিয়ে।

‘দর্শকের প্রতি কি কোনো দায়বদ্ধতা থাকবে না?’— অনিন্দিতা রায়চৌধুরীর পোস্ট:

শো-তে নিজেদের পরিবেশনা ও কাজের ন্যূনতম মান না রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। পেশাদারি মানসিকতা এবং দর্শকের সম্মানের বিষয়টি নিয়ে কড়া ভাষায় সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

অনিন্দিতা লেখেন, 'আমি যদি কোনো শোতে যাই এবং সেটা থেকে টাকাও পাই তাহলে আমাকে আমার 'দর্শক' রা দেখছে, আমার কি কোনো দায়বদ্ধতা থাকবে না নিজের পারফরম্য়ান্সের প্রতি?? দর্শকের প্রতি?? আমি সামনে পেছনে আগে পরে কোনো কিছুই দেখতে জানতে চাইছিনা, এইটুকুও যে দেখলাম, সবাই দেখছে....সেটা কেনো?' সঙ্গে রাজবীর-নন্দিনীর মারামারির ভাইরাল ক্লিপ জুড়ে দেন তিনি।

শুরুতে রাজবীর ও নন্দিনীর মধ্যে মধুর ‘সোনা-বাবা’ মার্কা প্রেমের রসায়ন দেখা গেলেও তা এবার হিংস্রতার রূপ নেয়।

টাস্ক চলাকালীন নন্দিনীর সঙ্গে সৃজলার সমস্যা তৈরি হলে প্রেমিকা নন্দিনীকে না আগলে সৃজলাকে আলাদা করে ডেকে কথা বলেন রাজবীর। তাতেই চটে লাল নন্দিনী। আগে অবশ্য় রাজবীর নন্দিনীর N অক্ষর খোদাই করা আংটিকে গুরুত্ব না দেওয়ায় নন্দিনী মারধর করেছিলেন রাজবীরকে। এবার মেজাজ হারিয়ে পরবর্তীতে রাজবীর সজোরে ধাক্কা মারেন নন্দিনীকে। কিন্তু এতেও ঝামেলা শান্ত হয়নি; নন্দিনী ক্রমাগত রাজবীরের কাছে জবাবদিহি চাইতে থাকেন। নন্দিনীর টানা জবাবদিহিতে মেজাজ হারিয়ে চরম উত্তেজিত হয়ে পড়েন রাজবীর এবং নিজের গালেই নিজে সজোরে বারবার চড় মারতে শুরু করেন!

দুই প্রতিযোগীর এই চরম নাটকীয়তা ও মানসিক ভারসাম্যহীন আচরণকেই ‘অসভ্য ও নোংরা’ আখ্যা দিয়ে নেটপাড়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন টেলিপাড়ার এই দুই অভিনেত্রী।

ভাইরাল প্রোমো ক্লিপে নন্দিনীর সঙ্গে সম্পর্ক ভাঙার এয়লান করে দিয়েছেন রাজবীর। এখানেই কি ভেঙে যাবে রাজ-নন্দিনী জুটি? নাকি অতীতের মতো ফের সব ভুলে প্রেমে ডুব দেবেন? সেটাই এখন দেখবার।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks