...
...
Next Story

'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?

প্রথম দিন থেকেই যে প্রতিযোগী বিগ বস বাংলার ঘরে নজর কেড়েছেন তিনি হলেন ভরত কল। প্রথম ক্যাপ্টেন হওয়া থেকে শুরু করে, তনুশ্রীকে করা বেফাঁস মন্তব্য, কারণ যাই হোক না কেন প্রথম দিন থেকেই বিগ বস বাংলার লাইম লাইন ছিনিয়ে নিয়েছেন এই প্রবীণ অভিনেতা।

Published on: Sep 20, 2026, 21:30:06 IST
Advertisement

প্রথম দিন থেকেই যে প্রতিযোগী বিগ বস বাংলার ঘরে নজর কেড়েছেন তিনি হলেন ভরত কল। প্রথম ক্যাপ্টেন হওয়া থেকে শুরু করে, তনুশ্রীকে করা বেফাঁস মন্তব্য, কারণ যাই হোক না কেন প্রথম দিন থেকেই বিগ বস বাংলার লাইম লাইন ছিনিয়ে নিয়েছেন এই প্রবীণ অভিনেতা।

বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?
বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?

তবে তনুশ্রী সঙ্গে যতই মনোমালিন্য হোক না কেন, এখন তনুশ্রীর সঙ্গে ভরত কলের সমীকরণ কিন্তু বেশ ভালো। গতকালের এপিসোডেই দেখতে পাওয়া গিয়েছিল, কেক কেটে খাইয়ে দেন অভিনেতা। একদিকে যেমন ভরত প্রথম দিন থেকে সক্রিয় প্রতিযোগী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তেমন অন্যদিকে টিভির বাইরে বসে সমানে স্বামীকে সাপোর্ট দিয়েছেন অভিনেত্রী জয়শ্রী মুখোপাধ্যায়।

আরও পড়ুন: 'তুমি কেন বাংলায় এসেছ?', বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের

কিন্তু সম্প্রতি একটি পোস্টে জয়শ্রী লেখেন, তুমি পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো। হঠাৎ ভরত কলের কোন কাজে এমন কথা বললেন জয়শ্রী। সত্যি কি তিনি স্বামীর ওপর রেগে গিয়েছেন? না, ব্যাপারটা একেবারেই তা নয়। এই পোস্ট নিতান্তই মজা করে করেছেন জয়শ্রী।

আরও পড়ুন: 'কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল', কোন আক্ষেপ থেকে গিয়েছে দেবের মনে?

ভরত পত্নী লেখেন, ‘এটা কি বিশ্বকর্মা পূজোর ভাসান ডান্স? পাগলামি করছো আর লোকে আমাকে গাল দিচ্ছে গো। না গো এরকমই থেকো সারা জীবন। ইয়ার্কি মজা করে কাটিও। তুমি কেমন মানুষ সেটা এই ১১ বছরে আমি বুঝেছি। অনেক ভালোবাসা।’

প্রসঙ্গত, গতকাল বিগ বসের ঘর থেকে বিদায় জানিয়েছেন অ্যালেক্স। তবে এই সপ্তাহে দুজন প্রতিযোগী বিগবসের ঘর থেকে বিদায় নেবেন। দ্বিতীয় প্রতিযোগী কে হবেন তাই নিয়ে চিন্তায় রয়েছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks