...
...
Next Story

Jeet: ধবধবে সাদা কুর্তা গায়ে! বিজেপির শপথ গ্রহণে রাজনীতির ‘সাতে পাঁচে’ না থাকা জিৎ, গেরুয়া শিবিরে নোঙর ফেলছেন?

শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন টলিউডের ‘বস’ জিৎ। তাহলে কি এবার গেরুয়া শিবিরে নোঙর ফেলবেন অভিনেতা?

Published on: May 9, 2026, 14:14:43 IST
Advertisement

ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা জিৎ মন্তব্য করেছিলেন, ‘৪ তারিখে কী হচ্ছে দেখে নাও আগে…’। আর ৪ তারিখ বিনোদন জগতের তিনিই প্রথম, যিনি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছলেন অভিনেতা। ভিআইপি ট্রিটমেন্টে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেখা যায় অভিনেতাকে। নিরাপত্তার বহরও ছিল দেখার মতো। আর এই ছবি-ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নেটপাড়ার মনে প্রশ্ন, ‘তাহলে কি এবার জিতের গায়েও লাগল রাজনীতির রং’?

বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে জিৎ।
বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে জিৎ।

২৫ বৈশাখ সকাল সকাল ব্রিগেডে শপথবাক্য পাঠ করে বাংলায় নতুন মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারি। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। চোখে রোদচশমা। ব্রিগেডে প্রবেশ করলেন টলিউডের ‘বস’। আর যার ফলে নতুন জল্পনা তুঙ্গে, তাহলে কি দেবের মতো ভোটে দাঁড়াবেন জিৎও?

কদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর যখন বিচার চেয়ে পথে নেমেছিল গোটা টলিউড, তখন তাতে সামিল হননি জিৎ। ফেডারেশন থেকে আর্টিস্ট ফোরাম, কোনো মিটিংয়েই দেখা মেলেনি কখনো। বারবরই হেঁটেছেন স্রোতের উল্টো পথে। তবে এবার নতুন সরকার আসতেই কি ‘স্বস্তির শ্বাস’ জিতের?

বিজেপি-র জয়ের পর জিৎ একটি পোস্ট করেছিলেন। যেখানে লেখা হয়েছিল, ‘বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’

৯ মে ২০২৬, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মুহূর্ত। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই দিনটি ২৫শে বৈশাখ বা রবীন্দ্রজয়ন্তী হওয়ায় বিশেষ তাৎপর্য পেয়েছে।

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সশরীরে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন। শুভেন্দুর পরই একে একে হবু মন্ত্রীরা শপথ নিয়েছেন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe