...
...
Next Story

শুটিং ফ্লোরে একসঙ্গে দেব-শুভশ্রী-জিৎ, তবে কি শুরু হল ‘দুই পৃথিবী ২’-এর শুটিং ?

গত বৃহস্পতিবার দেশু ৭ - এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বহুদিন পর আবার এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দেব এবং জিৎকে। দুই তারকাকে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে উন্মাদনা পৌঁছেছিল শীর্ষে। সকলের মনে তখন একটাই প্রশ্ন, কবে আসবে দুই পৃথিবী ২?

Published on: Oct 10, 2026, 16:29:46 IST
Advertisement

গত বৃহস্পতিবার ‘দেশু ৭’ - এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বহুদিন পর আবার এক মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল দেব এবং জিৎকে। দুই তারকাকে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে উন্মাদনা পৌঁছেছিল শীর্ষে। সকলের মনে তখন একটাই প্রশ্ন, কবে আসবে দুই পৃথিবী ২?

শুটিং ফ্লোরে একসঙ্গে দেব-শুভশ্রী-জিৎ
শুটিং ফ্লোরে একসঙ্গে দেব-শুভশ্রী-জিৎ

এই অনুষ্ঠান চলাকালীন একদিকে যেমন দেব একবাক্যে স্বীকার করেন, তাঁর পর যদি শুভশ্রীকে কারো নায়িকা হিসেবে যদি মানায়, সেটা হল জিৎ। অন্যদিকে মঞ্চে দাঁড়িয়ে জিৎ ঘোষণা করে দেন, যদি দেব আবার পরিচালনা করেন তাহলে সেই পরিচালিত ছবিতে তিনি অবশ্যই অভিনয় করতে চাইবেন।

বৃহস্পতিবার এই ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দেব-শুভশ্রী এবং জিতের একটি ছবি যা দেখে বোঝাই যাচ্ছে, তাঁরা তিনজনেই রয়েছেন শুটিং ফ্লোরে। তবে কি ইতিমধ্যেই শুরু হয়ে গেল আগামী ছবির কাজ?

না, খুব সম্ভবত এই তিন তারকা একসঙ্গে হয়েছেন কোন বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য। তবে সমস্ত ভুল বোঝাবুঝি পেরিয়ে যখন তিন তারকা এক জায়গায় হয়েছেন তাহলে আগামী দিনে তিনজনের একটি ছবি যে আসবেই, সেই বিষয়ে কিছুটা নিশ্চিত হয়েছেন দর্শকমহল।

প্রসঙ্গত, ‘দেশু ৭’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবে অনুষ্ঠানে আসেন জিত।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks