১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জিতের ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। লম্বা বিরতির পর বক্স অফিসে ফিরছেন জিৎ। আপাতত বাংলার সুপারস্টার অভিনেতার ছবির মুক্তির অপেক্ষায় মুখিয়ে আছে তাঁর ভক্তরা। প্রসঙ্গত, ১৪ অগস্ট মুক্তির কথা ছিল দেবের ‘বাইক অ্য়াম্বুলেন্স দাদা’ ছবিরও। কিন্তু শেষ মুহূর্তে এসে নিজের ছবি পিছিয়ে নেন অভিনেতা। তাই দেব বনাম জিতের লড়াই দেখা হল না দর্শকদের।

সম্প্রতি ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর প্রোমোশনে দেবকে নিয়ে কথা বলেছেন জিৎ। খাদান অভিনেতার ছবি প্রোমোশন স্ট্র্যাটেজির ভূয়সী প্রশংসা করেন। সঙ্গে জানান যে, দেবের এই স্বভাব তাঁর ভালো লাগলেও, তিনি এই পথে চলতে নারাজ।
কী বলেন জিৎ?
আনন্দলোককে দেওয়া সাক্ষাৎকারে জিৎকে বলতে শোনা যাচ্ছে, ‘সবারই ভালোর থেকে শেখার জিনিস থাকে। দেবের মার্কেটিং স্ট্র্যাটেজি, প্রোমোশন যেভাবে ও করে, এই ব্যাপারে ওর অনেক স্ট্রেন্থ আছে। ও এগুলো নিয়ে অনেক অ্য়াগ্রেসিভও থাকে। আমাকে সব জায়গায়া গিয়ে আমাকে প্রোমোশন করতে হবে, এটায় আমি বিশ্বাস করি না। প্রয়োজন মনে করি না।’
জিতের মন্তব্য চট দেব-ভক্তরা
তবে এই ভিডিয়োর কমেন্ট সেকশনে চোখ রাখলে দেখা যাচ্ছে জিতের এহেন মন্তব্য অখুশি দেব-ভক্তরা। একজন লেখেন, ‘দেবের মতো পরিশ্রম করার যোগ্যতা থাকতে হবে, সবার দ্বারা সম্ভব নয়। তাঁকে দেখেই আজকে পুরো ইন্ডাস্ট্রি প্রমোশন করছে’। আরেক দেব ভক্ত আবার টিটকিরি করে লেখেন, ‘জিৎ বাহুবলী পুষ্পা-র রেকর্ডও ভেঙ্গে দেবে। ২০০০ কোটি টাকা আয় করে’। আবার আরেকজন পরামর্শ দিয়ে লিখলেন, ‘তাহলে হিটের আশা কোরো না দাদা। দু'বছর অন্তর একটা করে সিনেমা আনছ, তোমার সিনেমা কবে কী আসছে কেউ জানেই না।’
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রসঙ্গে
চট্টগ্রামের বিখ্যাত বিপ্লবী অনন্ত সিং-কে নিয়ে তৈরি হয়েছে জিতের নতুন সিনেমা। ১৯৩০ সালের মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অন্যতম বীর যোদ্ধা ছিলেন এই অনন্ত সিং। তাঁর জীবনের বৈচিত্র্যময় ও বিতর্কিত নানা অধ্যায়ের কারণে তাঁকে কেউ বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যায়িত করত। আর অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে জিৎকে। ছবিতে ৯টি ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং চন্দন সেনের মতো তারকারা রয়েছেন এই ছবিতে। এখন দেখার সিনেমা প্রেক্ষাগৃহে আসার পর দর্শক মনে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়।
{{/usCountry}}চট্টগ্রামের বিখ্যাত বিপ্লবী অনন্ত সিং-কে নিয়ে তৈরি হয়েছে জিতের নতুন সিনেমা। ১৯৩০ সালের মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অন্যতম বীর যোদ্ধা ছিলেন এই অনন্ত সিং। তাঁর জীবনের বৈচিত্র্যময় ও বিতর্কিত নানা অধ্যায়ের কারণে তাঁকে কেউ বিপ্লবী, আবার কেউ ডাকাত হিসেবে আখ্যায়িত করত। আর অনন্ত সিং-এর চরিত্রে দেখা যাবে জিৎকে। ছবিতে ৯টি ভিন্ন লুকে ধরা দিয়েছেন তিনি। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং চন্দন সেনের মতো তারকারা রয়েছেন এই ছবিতে। এখন দেখার সিনেমা প্রেক্ষাগৃহে আসার পর দর্শক মনে কতটা প্রভাব ফেলতে সক্ষম হয়।
{{/usCountry}}