...
...
Next Story

Jeet On Bike Ambulance Dada: ‘আমার সঙ্গে দেবের কথা…’! হঠাৎ কেন পিছিয়ে গেল বাইক অ্য়াম্বুলেন্স দাদা? জবাব জিতের

আপাতত জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত মুক্তির অপেক্ষায় বাঙালি সিনেপ্রেমীরা। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, কেন দেবের বাইক অ্যাম্বুলেন্স দাদা ছবির মুক্তি পিছিয়ে যায় হঠাৎ? যা নিয়ে মুখ খুললেন জিৎ এবারে।

Published on: Aug 9, 2026, 12:34:01 IST
Advertisement

১৪ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটি। আর সব ঠিক থাকলে বাংলার বক্স অফিসে দেখা যেত জোরদার টক্কর। কারণ এই একইদিনে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের ‘বইক অ্য়াম্বুলেন্স দাদা’ সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে এসে আচমাকই পিছিয়ে যায় দেবের সিনেমা। এরপর অনেকেরই ধারণা হয়েছিল, বক্স অফিসে ক্ল্যাশ এড়াতেই হয়তো দেব ও জিতের এই নিয়ে যৌথ সিদ্ধান্ত। তবে এবার সেই দায় নিজের ঘাড় থেকে ঝেরে ফেললেন জিৎ।

বাইক অ্য়াম্বুলেন্স দাদা-র মুক্তি পিছনো নিয়ে কী বললেন জিৎ?

দেবের বাইক অ্য়াম্বুলেন্স দাদা পিছিয়ে যাওয়া নিয়ে কী বললেন জিৎ?
দেবের বাইক অ্য়াম্বুলেন্স দাদা পিছিয়ে যাওয়া নিয়ে কী বললেন জিৎ?

এক সাক্ষাৎকারে বাইক অ্যাম্বুলেন্স দাদা-র পিছিয়ে যাওয়া নিয়ে জিৎ বললেন, ‘কেন দেবের মুভিটা শিফট হল, তা হয়তো দেব জানে বা দেব আর নন্দী মুভিজের মধ্যে কথা হয়েছে। আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমার সঙ্গে দেবের বা কারও কোনো কথাও হয়নি। কীভাবে বা কেন এটা পিছিয়ে গেল, এই নিয়ে আমার কাছে অন্তত কোনো জবাব নেই। আমি এটার কোনো ভাগ ছিলাম না।’

কেমন সম্পর্ক দেব ও জিতের?

দুই তারকাই তাঁদের পেশাদারিত্বের জন্য পরিচিত টলিপাড়ায়। হামেশাই সোশ্যাল মিডিয়ায় বাকবিতণ্ডায় জড়ায় দেব ও জিতের ভক্তরা। এমনকী, দুই অভিনেতার একাধিক বক্তব্য থেকে স্পষ্ট যে, রুপোলি পর্দায় বা বক্স অফিসে তাঁদের মধ্যে তীব্র ব্যবসায়িক প্রতিযোগিতা থাকলেও, বাস্তব জীবনে তাঁদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা বা তিক্ততা নেই, না আছে গলাগলি বন্ধুত্বও।

প্রসঙ্গত, ২০১০ সালে রাজ চক্রবর্তী পরিচালিত 'দুই পৃথিবী' ছবিতে তাঁরা একসঙ্গে অভিনয় করেছিলেন। তবে ভালো চিত্রনাট্য এলে যে ভবিষ্যতেও একসঙ্গে কাজ করতে প্রস্তুত, তাও জানিয়েছেন।

কেন পিছোয় বাইক অ্য়াম্বুলেন্স দাদার মুক্তি:

আপাতত জিতের প্রধান প্রতিপক্ষ হতে চলেছে সানি দেওলের ‘বাটোয়ারা ১৯৪৭’। এমনিতেই টলিউডের বহুদিনের অভিযোগ, বড় হিন্দি সিনেমা এলেই বাংলা ছবিকে জায়গা দেওয়া হয় না। এখন দেখার, জিৎ কতটা পারেন বলিউডের এই দাদাগিরি ভাঙতে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe