...
...
Next Story

KBBKD BO Day 3: ৩ দিনে কোটির দরজায় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত, দু-হাতে লক্ষ্মীলাভ জিতের!মোট আয় কত?

KBBKD BO Day 3: রবিবার এক ঝটকায় কমেছে জিতের কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের কালেকশন। তবে মাত্র তিন দিনেই এক কোটির কাছাকাছি জিৎ-এর ছবি। মোট আয় কত?

Published on: Aug 17, 2026, 09:30:07 IST
Advertisement

স্বাধীনতা দিবসের লম্বা উইকেন্ডে বক্স অফিসে নিজেদের আধিপত্য বজায় রাখল টলিউড সুপারস্টার জিতের বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। বিপ্লবী অনন্ত সিং-এর জীবন নির্ভর এই বায়োগ্রাফিক্যাল অ্যাকশন-ড্রামাটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। সমালোচক-দর্শক উভয়েরই মন জয়ে সফল অভিনেতা-সুপারস্টার জিৎ। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবির আয় শনিবার, ১৫ই আগস্টের সরকারি ছুটির পর রবিবার (১৬ই আগস্ট) সামান্য কমলেও ছুটির শেষ দিনে প্রেক্ষাগৃহে বেশ ভালোই ব্যবসা ধরে রেখেছে ছবিটি।

৩ দিনের বক্স অফিস কালেকশন রিপোর্ট

৩ দিনে কোটির দরজায় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত, দু-হাতে লক্ষ্মীলাভ জিতের!মোট আয় কত?
৩ দিনে কোটির দরজায় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাত, দু-হাতে লক্ষ্মীলাভ জিতের!মোট আয় কত?

প্রথম দিন (শুক্রবার, ১৪ই আগস্ট): ১৮ লাখ টাকা

দ্বিতীয় দিন (শনিবার, ১৫ই আগস্ট - স্বাধীনতা দিবস): ৪১ লাখ টাকা

তৃতীয় দিন (রবিবার, ১৬ই আগস্ট): ২৭ লাখ টাকা

মোট তিন দিনের সংগ্রহ: ৮৬ লাখ টাকা (Sacnilk.com-এর তথ্যানুসারে)

নতুন সপ্তাহের শুরুতেই ১ কোটির ক্লাবে প্রবেশের সম্ভাবনা

প্রথম তিন দিনেই ছবিটির নেট আয় গিয়ে পৌঁছেছে ৮৬ লাখ টাকায়, যা পোস্ট-প্যান্ডেমিক বা করোনা-পরবর্তী সময়ে জিতের একক সিনেমার ক্ষেত্রে অন্যতম সেরা উইকেন্ড কালেকশন। এই ছবির গ্রস আয় প্রায় ৯৬ লাখ টাকা।

বক্স অফিস বিশ্লেষকদের মতে, নতুন সপ্তাহের শুরুতেই এক কোটি টাকার মাইলস্টোন অনায়াসে পার করে ফেলবে বিপ্লবী অনন্ত সিং-এর জীবন নির্ভর এই ছবিটি। যা বড় প্রাপ্তি হবে জিতের।

ছবিটি তার তারকাখচিত কলাকুশলী এবং অভিনয়শিল্পীদের শক্তিশালী পারফরম্যান্সের কারণে বিশেষভাবে প্রশংসিত হচ্ছে।

জিৎ: বিপ্লবী অনন্ত সিং-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। পথিকৃত বসু পরিচালিত এই ছবিতে তাঁর ভিন্নধর্মী ৯টি লুক ও অ্যাকশন অবতার ইতিমধ্যেই দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে।

অন্যান্য কলাকুশলী: এছাড়াও ছবিতে অত্যন্ত জোরালো ও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন এবং রজতাভ দত্তরা। বিশেষ ভূমিকায় দেখা মিলেছে সৃজলা গুহকে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ জানিয়েছেন, সব থেকে না হলেও, এই ছবি তাঁর কেরিয়ারের ‘ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং’ চরিত্র তো বটেই। অনন্তর দেশের প্রতি যে সমর্পিত মনোভাব, ওর সংঘর্ষ, ধৈর্য এবং আত্মত্যাগ—সবটাই খুব অনুপ্রেরণাদায়ক। মহৎ কাজ করতে গেলে যে অনেক লড়াই করতে হয়, চরিত্রটা সেটা শেখায়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe