বক্স অফিসে কি এবার জিৎ বনাম দেবের লড়াই হচ্ছে না? সিনেপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দুর্গাপুজোয় নয় মে মাসে মুক্তি পেতে পারে জিতের বহু প্রতীক্ষিত ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। আগে কথা ছিল ছবিটি পুজোয় আসবে, কিন্তু দেবের ছবির সঙ্গে সংঘর্ষ এড়াতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছেন টলিউডের ‘বস’। তবে দেবের মেঘ কাটলেও জিতের সামনে এখন দক্ষিণি অভিনেতা যশের অভিনীত ‘টক্সিক’ (Toxic)-এর কালো মেঘ!

কেন পিছোলেন জিৎ?
আসলে ২০২৬ সালের পুজোর ক্যালেন্ডার এবং স্বাধীনতা দিবসের স্লট ইতিমধ্যেই দেবের দখলে। পুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির সাত নম্বর ছবি, স্বাধীনতা দিবসে দেব আনবেন বাইক অ্য়াম্বুলেন্স দাদা করিমূল হকের বায়োপিক। জিতের ছবিও যদি একই সময়ে মুক্তি পায়, তবে হল পাওয়া নিয়ে দুই তারকার অনুরাগীদের মধ্যে বড়সড় সংঘাতের আশঙ্কা ছিল। দেবের স্টারডম আকাশছোঁয়া, জিৎও তাঁকে টেক্কা দেন সোয়ানে সোয়ানে। কিন্তু বক্স অফিসে গত কয়েক বছর ধরে মন্দা টলিপাড়ার সুলতানের।
পুজো থেকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মুক্তি সরানো নিয়ে আনন্দলোককে জিৎ বলেছন, ‘পুজোতে ওই ভিড়ের মধ্যে রিলিজ় করলে আমার ছবি সেরকম শো পেত না। শো না পেলে দর্শক দেখবেন কীভাবে?। স্বাধীনতাদিবসেও তাই হত। এর জন্যই আমরা ঠিক করেছি, হয়তো গরমের ছুটিতেই আসবে ‘কেউ বলে বিপ্লবী...’। আমার ছবি নিয়ে যা আগ্রহ আছে, তাতে সময়টা ফ্যাক্টর নয়, ভাল শো পাওয়াটা সবচেয়ে জরুরী। আর সত্যি বলতে অন্য ছবিদের ভয়ে আমি নিজের ছবি সরিয়ে নিচ্ছি এটা কিন্তু নয়। কারণ ‘কেউ বলে বিপ্লবী...’ যে বড় মাপের ছবি সেই মাপে অন্য ছবিগুলো কিন্তু নয়।’
২৯ মে-র চ্যালেঞ্জ:
{{/usCountry}}২৯ মে-র চ্যালেঞ্জ:
{{/usCountry}}২৯ মে তারিখটি বেছে নিলেও জিতের সামনে কাঁটা কম নেই। ওই একই সময়ে উইন্ডোজ এবং সুরিন্দর ফিল্মসের দুটি বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায়। তার ঠিক কয়েক দিন পরেই ৪ জুন মুক্তি পাচ্ছে প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক’। ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন যশ, তাই ‘টক্সিক’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। যশের এই দাপটে জিতের ‘অনন্ত সিংহ’ (বিপ্লবী)-র লড়াই কতটা জমবে, সেটাই এখন দেখার। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ছবি মুক্তির তারিখ ঘোষণা করেননি জিৎ।
প্রযোজকের বয়ান:
জিতের ভাই, তথা এই ছবির অন্যতম প্রযোজক গোপাল মদনানির কথায়, ‘আমরা এখনও চূড়ান্ত তারিখ ঘোষণা করিনি, আলোচনা চলছে। একটি হিন্দি ছবি মুক্তি পেলে তাও সামলানো যায়, কিন্তু দক্ষিণি ছবির দাপট ভাবাচ্ছে।’ যশের দাপট নয়, জিতের টিম বাংলা ছবির বক্স অফিস নিয়ে বেশি চিন্তিত।