তিন প্রজন্ম একসঙ্গে! পিতৃদিবসে মন ভালো করার মতো পোস্ট জিৎ পত্নীর
পিতৃ দিবসের একেবারে শেষ লগ্নে অসাধারণ একটি ভিডিও পোস্ট করে সকলের মন জয় করে নিলেন জিৎ পত্নী মোহনা। মোহনার পোস্ট করা ভিডিওয় দেখা গেল তিন প্রজন্মকে একসঙ্গে পিতৃ দিবস পালন করতে। যদিও সব থেকে ক্ষুদে সদস্যটি এখনও বাবাদের দলে নাম লেখায়নি কিন্তু তাকে ছাড়া যে সমস্ত উদযাপন অসম্পূর্ণ।
পিতৃ দিবসের একেবারে শেষ লগ্নে অসাধারণ একটি ভিডিও পোস্ট করে সকলের মন জয় করে নিলেন জিৎ পত্নী মোহনা। মোহনার পোস্ট করা ভিডিওয় দেখা গেল তিন প্রজন্মকে একসঙ্গে পিতৃ দিবস পালন করতে। যদিও সব থেকে ক্ষুদে সদস্যটি এখনও বাবাদের দলে নাম লেখায়নি কিন্তু তাকে ছাড়া যে সমস্ত উদযাপন অসম্পূর্ণ।
পিতৃদিবসে মন ভালো করার মতো পোস্ট জিৎ পত্নীর
মোহনা যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একটি ম্যাংগো কেক কাটছে জিৎ পুত্র। পাশে বসে রয়েছেন জিতের বাবা। ছেলের সঙ্গে কেক কাটছেন জিৎ নিজেও। জিৎ শুধু একা নন, পিতৃদিবসের এই আনন্দে মেতে উঠেছেন পরিবারের আরও দুই সদস্য।
ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, খুদে রোনোভ কেক কেটে কখনো বাবাকে খাইয়ে দিচ্ছে কখনো আবার কাকাদের। একটা আলাদা আনন্দেই যেন মেতে উঠেছেন সকলে। বাবার পাশে দাঁড়িয়ে বাবা দিবসে কেক কাটার মুহূর্ত খুব স্বাভাবিকভাবেই একটা আলাদা আবেগ তৈরি করে।
তবে শুধুমাত্র বাড়ির ছেলেরা নয়, পিতৃ দিবসের এই উদযাপনে পাশে ছিলেন বাড়ির মেয়েরাও। জিতের মেয়েকেও দেখতে পাওয়া যায় এই ভিডিওয়। সব মিলিয়ে একটি পারিবারিক সুন্দর মুহূর্ত গড়ে উঠেছিল কয়েক মুহূর্তের জন্য।
প্রসঙ্গত,গত ২৭ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল জিৎ অভিনীত ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। কিন্তু ছবি মুক্তির ঠিক ১২ দিন আগে ঘোষণা করা হয়, নির্ধারিত দিনে মুক্তি পাবে না এই সিনেমাটি। প্রথমে মনে হয়েছিল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবির সঙ্গে প্রতিযোগিতা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরে প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয় পোস্ট প্রডাকশনের কিছু কাজ বাকি রয়ে গিয়েছে, তাই ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হয়েছে।
পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি। সিনেমায় প্রথমবার জিৎ অভিনয় করবেন টোটা রায় চৌধুরীর সঙ্গে। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর ভূমিকা অভিনয় করবেন টোটা।
Home/Entertainment/তিন প্রজন্ম একসঙ্গে! পিতৃদিবসে মন ভালো করার মতো পোস্ট জিৎ পত্নীর