Didi No 1: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?
Didi No 1: কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’- এর ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। এবার থেকে আর ৪ জন দিদি নয়, নতুন সিজনে একসঙ্গে খেলতে দেখা যাবে ১০ জন দিদিকে।
Didi No 1: কিছুদিন আগেই ‘দিদি নাম্বার ওয়ান সিজন ১০’- এর ঘোষণা করে দেওয়া হয়েছে চ্যানেলের তরফ থেকে। এবার থেকে আর ৪ জন দিদি নয়, নতুন সিজনে একসঙ্গে খেলতে দেখা যাবে ১০ জন দিদিকে। তবে শুধুমাত্র খেলার ক্ষেত্রে এই পরিবর্তণ এসেছে তা নয়, জানা গিয়েছে খুব সম্ভবত আগামী সিজন সঞ্চালনা করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়, দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে।
স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান
সঞ্চালিকা বদলের খবর চাউর হতে না হতেই এবার চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল অনুষ্ঠান সম্প্রচারের নতুন সময়। বিগত বহু বছর ধরে এই অনুষ্ঠানটি বিকেলের একটি পরিচিত অনুষ্ঠানে পরিণত হয়েছিল কিন্তু আগামী ২৯ জুন থেকে সেই পরিচিত সময়ে আসতে চলেছে বদল।
আগামী ২৯ জুন থেকে আর বিকেল বেলা দেখতে পাওয়া যাবে না ‘দিদি নাম্বার ওয়ান’। বদলে গেল অনুষ্ঠানের সময়। এবার থেকে সোম থেকে শুক্র ঠিক রাত ১০:১৫ মিনিট থেকে দেখতে পাওয়া যাবে এই অনুষ্ঠানটি। খুব স্বাভাবিকভাবেই অনুষ্ঠানটি নিজের স্লট হারাতেই মন খারাপ দর্শকদের।
এতদিন ধরে চলতে থাকা একটি নির্দিষ্ট সময়ে ‘দিদি নাম্বার ওয়ান’ সম্প্রচারিত হত, কিন্তু এই সময় পরিবর্তনের পর দিদি নাম্বার ওয়ান আগের মতো টিআরপি ধরে রাখতে পারবে না বলে আশঙ্কা দর্শকমহলের একাংশদের। অন্যদিকে অনেকেই ভাবছেন রচনা বন্দ্যোপাধ্যায়ের বদলে অন্য কাউকে নিয়ে এলে আর এই অনুষ্ঠানটি আগের মতো আকর্ষণ করবে না দর্শকদের।
সব মিলিয়ে দিদি নাম্বার ওয়ান সিজন ১০- এর এই নতুন সময়ের কথা জানাজানি হতেই অনুষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আশঙ্কায় ভুগছেন দর্শক মহল। আগামী দিনে এই অনুষ্ঠানটি কতটা টিআরপি ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার।
উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এসেছে দুলারি-র স্লট। ২৯ জুন থেকে জি বাংলার এই ধারাবাহিকটি আসবে বিকেল ৫টায়। দুলারি ধারাবাহিক দিয়ে নতুন করে পর্দায় ফিরছেন দেবপ্রিয়া বসু।
Home/Entertainment/Didi No 1: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?