...
...
Next Story

KBBKD Day 7 BO: ৭ দিনে বাজিমাত ‘অনন্ত’ জিৎ-এর, বাড়ল শো সংখ্যা! ১ম সপ্তাহে কত আয় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের?

KBBKD Day 7 BO: বক্স অফিসে ভালো ফল ‘অনন্ত’ জিৎ-এর। প্রথম সপ্তাহে দেড় কোটির গণ্ডি পেরিয়ে গেল জিতের ছবি। এবার লক্ষ্য ২ কোটির মাইলস্টোন।

Published on: Aug 21, 2026, 09:00:40 IST
Advertisement

স্বাধীনতা দিবসের সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সুপারস্টার জিতের সাম্প্রতিক ছবি ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ বক্স অফিসে ধারাবাহিক সাফল্য বজায় রেখেছে। প্রথম সপ্তাহে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় সপ্তাহে পা রাখতেই বাড়ল ছবির হল ও শো সংখ্যা। জানিয়েছে, ছবির যৌথ প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ।

৭ দিনে বাজিমাত ‘অনন্ত’ জিৎ-এর, বাড়ল শো সংখ্যা! ১ম সপ্তাহে কত আয় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের?
৭ দিনে বাজিমাত ‘অনন্ত’ জিৎ-এর, বাড়ল শো সংখ্যা! ১ম সপ্তাহে কত আয় কেউ বলে বিপ্লবী কেউ ডাকাতের?

প্রথম ৭ দিনের মোট আয় ও বক্স অফিস পরিসংখ্যান

সপ্তাহের কাজের দিনেও চমৎকার আয়ের ধারা বজায় রেখে প্রথম ৭ দিন বা প্রথম সপ্তাহ শেষে ছবিটি অল-ইন্ডিয়া মোট আয় করে নিয়েছে ১ কোটি ৫৩ লাখ টাকা। বৃহস্পতিবার ছবির টিকিট বিকিয়েছে ১৩ লাখ টাকার। বুধবারের চেয়ে আয় সামান্য় কমলেও বক্স অফিসে শক্ত অবস্থান ধরে রেখেছেন জিৎ।

প্রথম সপ্তাহের আয়:

প্রথম দিন (শুক্রবার, ১৪ই আগস্ট): ১৮ লাখ টাকা (নেট)

দ্বিতীয় দিন (শনিবার, ১৫ই আগস্ট - স্বাধীনতা দিবস): ৪১ লাখ টাকা (নেট)

তৃতীয় দিন (রবিবার, ১৬ই আগস্ট): ২৭ লাখ টাকা (নেট)

চতুর্থ দিন (সোমবার, ১৭ই আগস্ট): ১১ লাখ টাকা (নেট)

পঞ্চম দিন (মঙ্গলবার, ১৮ই অগস্ট): ১৫ লাখ টাকা (নেট)

ষষ্ঠদিন (বুধবার, ১৯শে অগস্ট) : ১৭ লাখ টাকা (নেট)

সপ্তমগিন (বৃহস্পতিবার, ২০শে অগস্ট: ১৩ লাখ টাকা (নেট)

বৃহস্পতিবার বুধবারের তুলনায় আয় কিছুটা কমলেও টানা দু-অঙ্কের (Double-digit) ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে ছবিটি।

দ্বিতীয় সপ্তাহান্তে বড় আয়ের আশা

প্রথম সপ্তাহে বক্স অফিসে ভালো পারফর্ম করার কারণেই সিনেমা হল মালিকেরা দ্বিতীয় সপ্তাহে ছবিটির শো সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ট্রেড অ্যানালিস্টদের আশা, হল সংখ্যা ও শো বাড়ায় চলতি দ্বিতীয় সপ্তাহের উইকএন্ডে (শনিবার ও রবিবার) ছবির আয় আরও বড় লাফ দেবে এবং বক্স অফিসে নতুন রেকর্ড তৈরি করবে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জিৎ জানিয়েছেন, সব থেকে না হলেও, এই ছবি তাঁর কেরিয়ারের ‘ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং’ চরিত্র তো বটেই। অনন্তর দেশের প্রতি যে সমর্পিত মনোভাব, ওর সংঘর্ষ, ধৈর্য এবং আত্মত্যাগ—সবটাই খুব অনুপ্রেরণাদায়ক। মহৎ কাজ করতে গেলে যে অনেক লড়াই করতে হয়, চরিত্রটা সেটা শেখায়। জিৎ-এর পাশাপাশি টোটা রায়চৌধুরী, কৌশিক সেন এবং রজতাভ দত্ত, সৃজলা গুহরাও নজর কেড়েছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe