...
...
Next Story

Jeet-Mohona: বিয়ের ১৪ বছর পর শোবিজ দুনিয়ায় জিতের বউ! মোহনার এই গুণ আগে জানতেন?

Jeet-Mohona: সংসার-সন্তান নিয়েই এতদিন ব্যস্ত ছিলেন মোহনা। জিতের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তিনি। এবার সামনে এল মোহনার অজানা গুণ।

Published on: Nov 14, 2025, 13:31:42 IST
Advertisement

টলিউড সুপারস্টার জিৎ-এর বউ তিনি। টলিগঞ্জের প্রিয় ‘ভাবি’। এমনিতে ইন্ডাস্ট্রির সঙ্গে তেমন মাখামাখি নেই মোহনার। কোনও নায়িকা নয়, বাবা-মা'র পছন্দ করা পাত্রীকে বিয়ে করেছিলেন জিৎ। সে এক যুগ আগের ঘটনা। দুই সন্তান নিয়ে ভরা সংসার জিৎ-মোহনার। মোহনা একটা সময় ছিলেন স্কুল শিক্ষক। সংসার, সন্তান নিয়ে ব্যস্ত মোহনা এবার পা দিলেন শোবিজ দুনিয়ায়।

বিয়ের ১৪ বছর পর শোবিজ দুনিয়ায় জিতের বউ! মোহনার এই গুণ আগে জানতেন? অভিনয় নাকি….
বিয়ের ১৪ বছর পর শোবিজ দুনিয়ায় জিতের বউ! মোহনার এই গুণ আগে জানতেন? অভিনয় নাকি….

তবে অভিনয় নয়, মোহনাকে দেখা যাবে গায়িকায় ভূমিকায়। ‘ওম জয় জগদীশ হরে’ ভজন রেকর্ড করেছেন তিনি। যা মুক্তি পেয়েছে গ্রাসরুট জ্যোতি-র ইউটিউব চ্যানেলে। এই গানের সঙ্গেই গায়িকা হিসাবে আত্মপ্রকাশ করলেন জিৎ ঘরণী। দেশের অন্যতম জনপ্রিয় ভক্তগীতি এটি। উনবিংশ শতাব্দীতে পন্ডিত শারদা রাম ফিলাউরি এই গানটি নির্মাণ করেছিলেন। নিজের নতুন শুরুর কতটা উত্তেজিত মোহনা?

রেকর্ডিং-এর মুহূর্তে মোহনা

মিসেস জিৎ মাদনানি জানান, 'সঙ্গীত সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের। এই সুযোগ আমার কাছে অন্তরাত্মার ডাক বলতে পারেন,কোনও সৃজনশীল সিদ্ধান্ত নয়। ‘ওম জয় জগদীশ হরে’ ভজনটি ছোট থেকেই আমার প্রার্থনার অংশ থেকেছে। এই গানটি গাইতে পেরে আমি কৃতজ্ঞ এবং একইসঙ্গে অভিভূত। আমি ভাগ্যবান যে আমার ডেবিউ গানই ভগবান বিষ্ণুর আরতি। ব্যক্তিগত এবং আধ্যাত্মিকভাবে বিরাট একটা ব্যাপার। আশা করি শ্রোতারাও শান্তি আর ইতিবাচকতা অনুভব করতে পারবেন, যেমন আমি অনুভব করেছিলাম গানটা রেকর্ডিং-এর সময়ে।’

জিৎ কন্য়া নবন্যা মাদনানি এর আগে ছোটদের গান রেকর্ড করেছেন। বছর খানেক আগে তুতো বোন কৃষার সঙ্গে মিলে 'ক্রিসমাস ইভ' গানটি রেকর্ড করেছিলেন নবন্যা। মেয়ের সেই গুণ যে মায়ের থেকেই এসেছে তা স্পষ্ট হল এতদিনে। মোহনার গায়েকীর প্রশংসা করেছেন জিৎ ভক্তরা। একজন লেখেন, ‘জিৎদা আমরা তো এতদিন জানতামই না বৌদি এত ভালো গান করেন’। আগামিতে কি জিতের ছবিতেও গান করবেন মোহনা? সেই প্রশ্নের জবাব সময়ই দেবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks