বিগ বস বাংলার ঘরে জীতু কামাল ও সৃজলা দত্তের সম্পর্ক এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বহু আগেই ‘আকাশ-বাতাসকে সাক্ষী রেখে’ সৃজলাকে প্রেম প্রস্তাব দিয়েছেন জীতু। খুব সম্ভবত, তাঁকে না করে দিয়েছেন সৃজলা। যদিও দুজনের মধ্যে হওয়া এই কথোপকথন স্পষ্ট নয়। তবে তারপরেও জীতু ও সৃজলাকে সবসময় একসঙ্গেই দেখা যায়। এমনকী, বিভিন্ন টাস্কেও সৃজলার ঢাল হয়ে থাকেন জীতু। পুরো ঘর থেকে একপ্রকার আলাদা হয়ে গিয়েছেন তাঁরা।

তবে এবার স্টার জলসার তরফে শেয়ার হওয়া একটি প্রোমো নিয়ে শুরু হৈচৈ। যেখানে দেখা যাচ্ছে পুলের ধারে দাঁড়িয়ে আছেন জীতু। বিগ বসের উদ্দেশে বলে চলেছেন, ‘বিগ বস কথা বলতে চাই’। এরপর কাঁধ দিয়ে বিগ বসের দেওয়ালে আঘাত করেন। আর দেওয়ালের যেই অংশে আঘাত করছিলেন, সেখানে রয়েছে আয়না।
জীতুর এই অস্বাভাবিক আচরণের সময় বাগানেই বসেছিলেন দুর্নিবার ও নীরঞ্জন। জীতু কাঁধ দিয়ে আয়নায় আঘাত করতেই চিৎকার করে ওঠেন নিরঞ্জন। থামানোর জন্য ছুটে আসেন সৃজলাও। জীতুর পিঠে হাত বুলিয়ে সৃজলা তাঁকে শান্ত করার চেষ্টা করেন।
পরিস্থিতি জটিল হতেই জীতুকে কনফেশন রুমে ডেকে পাঠান বিগ বস। সেখানে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। আর পুলের ধারে বসেই কাঁদতে দেখা যায় সৃজলাকে। ঘরে থাকা সকলে শান্ত করার চেষ্টা করেন সৃজলাকেও। খুব সম্ভবত, সৃজলাকে নিয়ে কোনো মানঅভিমানেই হয়তো এমন কাণ্ড। মঙ্গলবারের এপিসোডে দেখা গিয়েছিল, দুজনের মধ্যে খাবার নিয়ে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। জীতু খেয়েছেন কি খাননি, খোঁজ নেননি সৃজলা, আর তাতেই তাঁর মনে জমেছে অভিমান। যা নিয়ে দীর্ঘক্ষণ বাথরুমে বচসা চলে। যদিও এরপর টাস্ক চলাকালীন দুজনের মধ্যে পরিস্থিতি স্বভাবিকই দেখা যায়।
এই নিয়ে পরপর কয়েক সপ্তাহ দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সমালোচিত হয়েছেন জীতু। এমনকী, সৌরভ তাঁকে ও সৃজলাকে নিয়ে মস্করাও করেছেন। এখন দেখার জীতুর এই কর্মকাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে কী প্রতিক্রিয়া আসে।
{{/usCountry}}এই নিয়ে পরপর কয়েক সপ্তাহ দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে সমালোচিত হয়েছেন জীতু। এমনকী, সৌরভ তাঁকে ও সৃজলাকে নিয়ে মস্করাও করেছেন। এখন দেখার জীতুর এই কর্মকাণ্ডে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফে কী প্রতিক্রিয়া আসে।
{{/usCountry}}যদিও বিগ বস বাংলা-র শেয়ার করা প্রোমোতে নেটপাড়া মজেছে কটাক্ষে। সিংহভাগেরই ধারণা জীতু ও সৃজলা দুজনেই নাকি ‘নাটক’ করছেন। একটি মন্তব্য পড়ে, ‘এটা কি চলছে জিতু?? কেন ভালোবেসে ফেললে জিতু?? কেন??’ আরেকজনের মন্তব্য, ‘নতুন নাটক শুরু আবার’। তৃতীয়জন লেখেন, ‘একদিন রাজবীর বলেছিল, 'তুই এর জন্য কাঁদবি'। সেটাই সত্যি হল!’