...
...
Next Story

Jeetu Kamal: ‘খুব তাড়াতাড়ি…’, এই মাসেই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার, গুঞ্জনে সিলমোহর জীতুর!

টেলিপাড়ায় মাস কয়েক ধরেই জল্পনা চলছিল, এবার সেই বিষাদের সুরেই সিলমোহর দিলেন খোদ নায়ক। জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর সফর এবার শেষের পথে। জীতু কামালের সাম্প্রতিক মন্তব্য অনুরাগী মহলে রীতিমতো হাহাকার ফেলে দিয়েছে।

Published on: May 14, 2026, 09:45:31 IST
Advertisement

পর্দায় তাঁদের রসায়ন দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন দর্শক। রাত বাড়লেই টেলিভিশনের পর্দায় জীতু কামালের উপস্থিতির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করত ভক্তরা। কিন্তু সব ভালোরই একটা শেষ থাকে। মাস কয়েক ধরে চলা জল্পনায় এবার চূড়ান্ত সিলমোহর দিলেন অভিনেতা জীতু কামাল স্বয়ং। টেলিপাড়ার খবর, এই মাসেই চিরতরে পর্দা থেকে বিদায় নিতে চলেছে জি বাংলার জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’। আর্য-অপর্ণার গল্পে পাকাপাকিভাবে দাঁড়ি টানতে চলেছে জি বাংলা।

‘খুব তাড়াতাড়ি…’, এই মাসেই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার, গুঞ্জনে সিলমোহর জীতুর!
‘খুব তাড়াতাড়ি…’, এই মাসেই শেষ হচ্ছে চিরদিনই তুমি যে আমার, গুঞ্জনে সিলমোহর জীতুর!

ঠিকানা বদলাচ্ছেন জীতু:

সম্প্রতি নিজের ইউটিউব অডিও পডকাস্টে অনুরাগীদের সঙ্গে সরাসরি কথা বলেন জীতু। সেখানেই এক বড় ইঙ্গিত দিয়ে তিনি জানান, ‘খুব তাড়াতাড়ি চিঠি পাঠানোর ঠিকানা বদল হতে চলেছে। বদলে গিয়ে কোন নতুন ঠিকানায় রূপান্তরিত হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেব।’ অভিনেতার এই বার্তার পরই স্পষ্ট হয়ে গিয়েছে যে, স্টুডিও পাড়ায় তাঁর কাজ গুছিয়ে নেওয়ার সময় এসে গিয়েছে। ‘চিঠি পাঠানোর ঠিকানা’ বলতে তিনি যে শুটিং সেট বা মেগা ধারাবাহিকের কথাই বুঝিয়েছেন, তা আর বুঝতে বাকি নেই কারও। কারণ চিরদিনর সেটেই এতদিন আর্যর ফ্য়ানেরা তাঁকে চিঠি এবং উপহারের ডালি পাঠাত। দামী উপহার গ্রহণে কুণ্ঠাবোধ করলেও, অনুরাগীদের চিঠি জীতুর অক্সিজেন।

মন খারাপ অনুরাগী মহলে:

জীতু কামাল মানেই এক আলাদা ইমোশন। দীর্ঘ এক বছর ধরে তাঁর অভিনয় আর চরিত্রের সঙ্গে আত্মিক যোগ তৈরি হয়েছিল দর্শকদের। খবরটি জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বহু অনুরাগী। জনৈক এক ভক্ত লিখেছেন, “কাল রাতে কথাটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আজ একটা বছরের অভ্যাস জীতুদাকে টিভিতে দেখার, কী করে সেই অভ্যাস পাল্টাবো?'

শুরু থেকেই ‘চিরদিনই তুমি যে আমার’ ছিল চর্চার কেন্দ্রে। কখনও টানটান গল্প, কখনও আবার নায়ক-নায়িকার অফস্ক্রিন ক্য়াচাল— সব মিলিয়ে আলোচনায় থেকেছে এই ধারাবাহিক। তবে সেভাবে টিআরপি তালিকায় শোরগোল ফেলতে পারেনি। মেগার অনলাইনে গ্রহণযোগ্য়তা থাকলেও, দিনের শেষে টিআরপি শেষ কথা। সিরিয়াল চলাকালীন জীতুর সঙ্গে ঝামেলার জেরে চিরদিনই ছেড়ে বেরিয়ে যান দিতিপ্রিয়া রায়। নতুন অপর্ণা হয়ে পদার্পণ করেন শিরিন পাল। ঝারগ্রামের এ ই কন্য়ে নিজের সবটা উজার করে দিলেও, কোথাউ গিয়ে দিতিপ্রিয়ার অনুপস্থিতি ছাপ ফেলেছে টিআরপি-তে।

হালে রাহুলের মৃত্যুকে ঘিরে তৈরি বিতর্ককে ‘ক্যাশ ইন’ করার চেষ্টার অভিযোগ ওঠে জীতুর বিরুদ্ধে। তারপর থেকে সিরিয়ালের সেটে অনেকটাই কোণঠাসা নায়ক। এবার পাকাপাকিভাবে আর্য সিং রায়ের বিদায় ঘণ্টা বেজে গেল।

১লা জুন থেকে জি বাংলার পর্দায় শুরু হচ্ছে অন্নপূর্ণার লক্ষ্মীরা। চিরদিনর জায়গা নেবে স্বস্তিকা-সৌম্যদীপ জুটির এই মেগা, চর্চা তেমনই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe