...
...
Next Story

Jeetu-Sudipa: ‘নিজের কবর ও নিজে খুঁড়তেই ভালোবাসে…', জীতুর অন্ধভক্ত সুদীপাও এবার মুখ খুললেন বিরুদ্ধে, কোন ঘটনায় সমালোচনা?

টিকিট টু ফিনালে টাস্কে সৌরভ দাসকে ধাক্কা মেরে জোর বিতর্কে জীতু। আসতে আসতে দূরে সরছে কাছের মানুষরা?

Published on: Nov 21, 2026, 10:01:12 IST
Advertisement

‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সৌরভ দাসকে ধাক্কা মেরে ফেলে দেওয়া থেকে শুরু করে সহ-প্রতিযোগী তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য— একের পর এক বিতর্কে জড়িয়ে এই মুহূর্তে নেটপাড়ার চক্ষুশূল হয়ে উঠেছেন অভিনেতা জীতু কমল। এর আগে জীতুর সঙ্গে ‘এঁরাও মানুষ’ প্রযোজনা টিমের ঝামেলা বাঁধলে প্রকাশ্যে জীতুর পাশে দাঁড়িয়েছিলেন জনপ্রিয় সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। কিন্তু এবার বিগ বসের ঘরে জীতুর আচরণে বেশ বিরক্ত ও হতাশ তিনিও! সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে জীতুর ‘ভুল রিপ্রেজেন্টেশন’ এবং তনুশ্রীর সন্তানকে নিয়ে করা মন্তব্যের তীব্র সমালোচনা করলেন সুদীপা।

‘জীতু নিজের কবর নিজেই খুঁড়ছে’, নায়কের অন্ধভক্ত সুদীপাও এবার মুখ খুললেন বিরুদ্ধে,
‘জীতু নিজের কবর নিজেই খুঁড়ছে’, নায়কের অন্ধভক্ত সুদীপাও এবার মুখ খুললেন বিরুদ্ধে,

‘নিজের কবর ও নিজে খুঁড়তেই ভালোবাসে’— জীতুকে নিয়ে অকপট সুদীপা:

সোশাল মিডিয়ায় বিগ বস বাংলা দেখার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সুদীপা চট্টোপাধ্যায় জানান, প্রথমে একটু থতমত খেয়ে গেলেও ইদানিং শো-টি তাঁর বেশ ভালোই লাগছে। তবে জীতু কমলের বিতর্কিত আচরণ প্রসঙ্গে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, ‘জীতু থাকবে, আর কন্ট্রোভার্সি থাকবে না— সেটা আবার হয় নাকি? ওর মূল সমস্যা, ও নিজের ভুল রিপ্রেজেন্টেশন করে। ওকে লোকজন ভুল বোঝে… সেটা বোধহয় ওর এখন অভ্যেস হয়ে গিয়েছে। ও আর পাল্টাবে বলে মনে হয় না। জীতু কমল— অসাধারণ অভিনেতা, আর ততোধিক খারাপ প্রেজেন্টার। নিজের কবর ও নিজে খুঁড়তেই বোধহয় ভালোবাসে।’

তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য করায় ক্ষুব্ধ সুদীপা:

বিগ বসের ঘরে সহ-প্রতিযোগী তনুশ্রীর মেয়েকে জড়িয়ে জীতু যে মন্তব্য করেছেন, তা একেবারেই মেনে নিতে পারেননি সুদীপা চট্টোপাধ্যায়। নিজের মাতৃত্বের অনুভূতি থেকেই বিষয়টিকে সংবেদনশীল বলে উল্লেখ করে সুদীপা লিখেছেন, ‘তনুশ্রীর মেয়েকে নিয়ে মন্তব্য করা জীতুর উচিত হয়নি… আমি জানি, জীতু ওভাবে মিন করে বলেনি। কিন্তু সন্তান— মায়ের কাছে সবচেয়ে দুর্বল জায়গা। এখানে আঘাত করা একদম উচিত হয়নি। জানি না, বিগ বস কাল এ নিয়ে কিছু বলবে কি না। কিন্তু বলা উচিত…’।

রাজবীরের সারল্য ও দুর্নিবারের গানের প্রশংসায় পঞ্চমুখ সঞ্চালিকা:

জীতুর সমালোচনার পাশাপাশি বিগ বসের ঘরের অন্যান্য প্রতিযোগীদের প্রশংসাও শোনা গিয়েছে সুদীপার কলমে। তিনি জানান, ঘরের সদস্যদের মধ্যে মনামী এবং তনুশ্রী-কে তাঁর খুব ভালো লাগে। তবে রাজবীর-এর মধ্যে এখনও পর্যন্ত যে বিরল সারল্য দেখা যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয় (commendable) বলে মনে করেন তিনি। এছাড়াও গায়ক দুর্নিবার সাহা-র গানের প্রশংসা করে সুদীপা লেখেন, দুর্নিবার মাঝেমাঝে চমৎকার গাইছেন, বিশেষ করে তাঁর ‘মা দে’ গানটি অসাধারণ লেগেছে।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks