...
...
Next Story

ফেক ছবি পোস্ট করে জীতুর নামে মিথ্যাচার, ‘ক্ষতি করার উদ্দেশ্যে…’, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কমল। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। আবার ফের অভিনেতার ফেক ছবি নিয়ে উত্তাল সমাজমাধ্যম। এবার সেই সব ফেক ছবি ও ভিডিয়ো নিয়ে বিরক্ত প্রকাশ করলেন জীতু নিজেও।

Published on: Jun 10, 2026, 21:22:05 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা জীতু কমল। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই তিনি দাপটের সঙ্গে কাজ করছেন। তাঁর অনুরাগীর সংখ্যাও অগণিত। তবে নায়ক ঘিরে নানা সময়ই নানা চর্চা দেখা যায় টলিপাড়ায়। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। আবার ফের অভিনেতার ফেক ছবি নিয়ে উত্তাল সমাজমাধ্যম। এবার সেই সব ফেক ছবি ও ভিডিয়ো নিয়ে বিরক্ত প্রকাশ করলেন জীতু নিজেও।

ফেক ছবি পোস্ট করে জীতুর নামে মিথ্যাচার, ‘ক্ষতি করার…’, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা
ফেক ছবি পোস্ট করে জীতুর নামে মিথ্যাচার, ‘ক্ষতি করার…’, ক্ষোভ প্রকাশ করলেন অভিনেতা

কিছুদিন ধরেই সমাজমাধ্যমে জীতুকে নিয়ে বেশ কিছু ছবি ও ভিডিয়ো উঠে আসে। সেখানে দেখা যায় তিনি আর্থিক ভাবে সচ্ছল নন এমন কিছু মানুষকে সাহায্য করছেন। তাঁদের হাতে তুলে দিচ্ছেন নানা প্রয়োজনীয় সামগ্রী, পোশাক ইত্যাদি। শুধু তাই নয় সেই সব ছবির ক্যাপশনে লেখা কথাগুলোও অনেক ক্ষেত্রে অভিনেতাকে ব্যঙ্গ করে।

এরকম বেশ কিছু ছবি ও ভিডিয়োর কোলাজ বানিয়ে জীতু লেখেন, 'দয়া করে এই রকম ফেক ফটো'স, ভিডিয়ো আপনারা তৈরি করবেন না, এটা খুবই ব্যথা দেয় আমায়। আপনাদের পরিবার বলে মনে করি, পরিবারের মানুষ হিসেবে এই ধরনের অনভিপ্রেত, অপ্রাপ্ত আচরণ আপনাদের থেকে আশা করি কি না। বন্ধুর রূপ ধরে, যদি ক্ষতি করার উদ্দেশ্যে, এগুলো করেন, তাহলে আর কী বা বলতে পারি। প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন। মানুষকে উৎসাহ দিন। তাঁকে ব্যর্থ করবেন বলে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবেন বলে এইভাবে আমাকে নিয়ে কাটাছেড়া করবেন না।'

জীতুর স্টোরি

শিরিনের সঙ্গেও জীতুর সমস্যার গুঞ্জন শোনা যায়। যদিও শিরিন জানান তেমন কিছুই ঘটেনি। এছাড়াও এই ধারাবাহিকের আর এক অভিনেত্রী পায়েল দে-র সঙ্গেও জীতু বিরোধ দেখা দেয়। তাছাড়াও নায়ক 'এরাও মানুষ' ছবির কাজ করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। তারপর তিনি দাবি করেন আর্টিস্ট ফোরামকে সেই কথা জানানোর পরও তা নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। যদিও পরে ছবির নির্মাতাদের সঙ্গে অভিনেতার সমস্যা মিটে যায়। তবে এই সবটা নিয়েই জীতু যে চর্চায় থেকেছেন তা বলাই বাহুল্য। তাছাড়াও আসছে জীতুর 'চোর'। অগ্নিদেব চট্টোপাধ্যায়ের পরিচালনায় এই ছবি আসছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe