'এই ভুলের দায় কার...', হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় জীতু কমল। সাধারণ দর্শকদের কাছে তিনি অডিয়েন্স স্টার। সিনেমা থেকে ছোট পর্দা সর্বত্র সমান বিচরণ করেন অভিনেতা। প্রতিদিন যে সমস্ত ছোট ছোট মুহূর্ত কাটান তার বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

Published on: Feb 09, 2026 5:33 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় জীতু কমল। সাধারণ দর্শকদের কাছে তিনি অডিয়েন্স স্টার। সিনেমা থেকে ছোট পর্দা সর্বত্র সমান বিচরণ করেন অভিনেতা। প্রতিদিন যে সমস্ত ছোট ছোট মুহূর্ত কাটান তার বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি।

হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?
হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?

ইতিবাচক হোক অথবা নেতিবাচক, যে ঘটনাই ঘটুক না কেন সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে সেটি শেয়ার করতে দেখা যায় অভিনেতাকে। তেমনি এবার একটি পোস্ট করেন জীতু, যার ক্যাপশনে তিনি লেখেন, ‘এই ভুলের দায় কার? আমি সেলফি তুলছি আর ওনারা পোজ দিচ্ছেন। সেটা এক ডকুমেন্টারি ফিল্ম মেকার ডকুমেন্ট করছেন। ভুল তুমি কার?’

আরও পড়ুন: যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী! পরিচালনার দায়িত্বে কে?

ক্যাপশন দেখে হয়ত বুঝতে পারবেন না যে কী ঘটেছে কিন্তু আপনি যদি ছবিটি দেখেন তাহলে বেশি বুঝতে পারবেন মজার ছলে এই পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে দেখা যাচ্ছে দুই বাংলার সুপরিচিত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং রুদ্রনীল ঘোষ পাশাপশি দাঁড়িয়ে আছেন আর সেই ছবি তুলছেন জীতু।

কিন্তু রুদ্রনীল ও চঞ্চলের ছবি তুললেও ব্যাক ক্যামেরার জায়গায় ফ্রন্ট ক্যামেরা অন করা ছিল জীতুর ফোনে, তাই স্বাভাবিকভাবেই তাঁর নিজের ছবি উঠছিল ফোনের ক্যামেরায়। এই গোটা কর্মকাণ্ডের ছবি তুলেছেন অন্য এক পরিচালক যদিও তাঁর নাম নেই অভিনেতার ক্যাপশনে।

পোস্ট যেহেতু মজার ছলে করেছেন জীতু, তাই তার কমেন্ট বক্সে ভরে গেছে মজার মজার কমেন্টে। কেউ একজন লিখেছেন, ভুলের দায়টা এখন আমাদের কারণ আমরা দেখে ফেলেছি। অন্য একজন লিখেছেন, ভুল কার জানিনা কিন্তু সেলফি যিনি তুলছেন তিনি শুধু আমার।

প্রসঙ্গত, এই মুহূর্তে জীতু টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা। একদিকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিংয়ে ব্যস্ত তিনি তেমন অন্যদিকে শুরু হয়েছে ‘চোর’ ছবির কাজ। এর মধ্যেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতেও একটি ছবিতে অভিনয় করছেন অভিনেতা।

আরও পড়ুন: এখনও হয়নি অর্ধেক বছরও, নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে

উল্লেখ্য, ছবিটি খুব সম্ভবত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেওয়া পার্টিতে তোলা হয়েছে। গতকাল পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তির আনন্দ উদযাপন করার উপলক্ষে একটি বড়সড় পার্টির থ্রো করেছিলেন টলিউডের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের নামিদামি ব্যক্তিত্বরা।