এখনও হয়নি অর্ধেক বছরও, নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে
একটা সময় ছিল যখন একটি ধারাবাহিক চলত বছরের পর বছর। কিন্তু এখন টিআরপি তালিকায় একটু পিছিয়ে গেলেই হয় স্লট বদল করে নিতে হয়, না হলে নতুন ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে বিদায় নিতে হয় পুরনোকে। তেমনি এবার একটি ধারাবাহিকের স্লট বদল করার খবর পাওয়া গেল স্টার জলসার তরফ থেকে।
একটা সময় ছিল যখন একটি ধারাবাহিক চলত বছরের পর বছর। কিন্তু এখন টিআরপি তালিকায় একটু পিছিয়ে গেলেই হয় স্লট বদল করে নিতে হয়, না হলে নতুন ধারাবাহিককে জায়গা ছেড়ে দিতে বিদায় নিতে হয় পুরনোকে। তেমনি এবার একটি ধারাবাহিকের স্লট বদল করার খবর পাওয়া গেল স্টার জলসার তরফ থেকে।
নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে
মাত্র ৫ মাস আগেই শুরু হয়েছিল নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকার অভিনীত ধারাবাহিক ‘ভোলে বাবা পার কারেগা’। এই ধারাবাহিকের হাত ধরে বেশ দীর্ঘ সময় পর ধারাবাহিকে ফিরে এসেছিলেন মধুমিতা, তাই প্রথম থেকেই ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ ছিল না কারও মনে।
কিন্তু স্টার জলসা তরফ থেকে যে নতুন খবর পাওয়া গেল তা দেখে চক্ষু চড়কগাছ হয়ে গেল সকলের। ১৮ ফেব্রুয়ারি থেকে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটি আসবে একেবারে নতুন সময়ে। যদিও নতুন সময়টি ঠিক কোন সময় সেটা এখনও কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়নি।
তবে এইটুকু স্পষ্ট ১৮ ফেব্রুয়ারি থেকে শুধু তোমারই জন্য সিরিয়ালের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে হলেও ভোলে বাবা পার কারেগা কে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে এই নতুন ধারাবাহিক টি দেখা যাবে ঠিক বিকেল সাড়ে পাঁচটা থেকে।
তবে ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকটি কখন সম্প্রচার হবে সেটা চ্যানেলের কর্তৃপক্ষ থেকেই না জানানো হলেও দর্শকরা ধারাবাহিকটি দেখতে চাইছেন রাত ১০:৩০ মিনিটে। কেউ কেউ বলছেন, ১০:৩০ মিনিটে দিলে দেখা যাবে ধারাবাহিকটি। কেউ আবার অনুরোধ করে বলছেন, দয়া করে ৫টায় দেবেন না।
প্রসঙ্গত, ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে দেখা যাবে শুভ্রজিৎ সাহা, মন্দিরা দেবনাথ এবং দীপান্বিত রক্ষিতকে। ত্রিকোণ প্রেমের একটি গল্প নিয়ে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন দীপান্বিতা।
News/Entertainment/এখনও হয়নি অর্ধেক বছরও, নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে