উঠে গিয়েছে সব চুল, চোখে মুখে ক্লান্তি, আচমকা কী হল টোটার? অসুস্থ নাকি অভিনেতা?

শনিবার সাত সকালে একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার চোখে মুখে ক্লান্তি। মাথায় একটিও চুল নেই। কেমন যেন দেখতে লাগছে তাঁকে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি দেখেই সকলের প্রশ্ন, আচমকা কী হল? অসুস্থ হলেন নাকি তিনি?

Feb 7, 2026, 18:19:43 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার সাত সকালে একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন অভিনেতা টোটা রায় চৌধুরী। ছবিতে দেখা যাচ্ছে, অভিনেতার চোখে মুখে ক্লান্তি। মাথায় একটিও চুল নেই। কেমন যেন দেখতে লাগছে তাঁকে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি দেখেই সকলের প্রশ্ন, আচমকা কী হল? অসুস্থ হলেন নাকি তিনি?

আচমকা কী হল টোটার? অসুস্থ নাকি অভিনেতা?
আচমকা কী হল টোটার? অসুস্থ নাকি অভিনেতা?

এই প্রশ্নের উত্তর খুব সম্ভবত রয়েছে অভিনেতার দ্বিতীয় ছবি এবং ছবির ক্যাপশনেই। দ্বিতীয় ছবিতেই আবার দেখতে পাওয়া যাচ্ছে সকলের খুব চেনা সুপুরুষ টোটাকে। এক মাথা চুল, চোখে চশমা, ফেঞ্চ কাট দাড়ি। তাহলে প্রথম ছবিটি কিসের?

আরও পড়ুন: গ্রেফতার ‘ননসেন’ শমীক! বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্ধ সমাজ মাধ্য়ম প্রভাবী

আসলে এই দুটি ছবি অভিনেতার আগামী সিনেমার চরিত্রের জন্যই। অন্তত এমনটাই মনে করা হচ্ছে ছবির ক্যাপশন দেখে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন, দুমুখো। ক্যাপশন দেখে স্পষ্ট হয়ে যায় আগামী ছবিতেই দ্বৈত চরিত্রে অভিনয় করবেন তিনি।

তবে এই দুমুখো কথাটি তিনি শুধুমাত্র চরিত্রের ব্যাখ্যা দিতে ব্যবহার করেছেন নাকি এটাই ছবির নাম সেটা এখনও জানা যায়নি। কিন্তু অভিনেতার এই লুক দেখে বেশ চমকে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা। আগামী দিনে অভিনেতার কাছ থেকে একটি দুর্দান্ত চরিত্র যে সকলে উপহার পেতে চলেছে সেটা আগে থেকেই আন্দাজ করছেন সকলে।

টোটার এই লুক দেখে একজন কমেন্ট করেছেন, এ আই নাকি সত্যি সত্যি বুঝতে পারছি না। অন্য একজন লিখেছেন, একটা দুর্দান্ত চরিত্রের জন্য অপেক্ষায় রইলাম। তৃতীয় একজন লিখেছেন, সাংঘাতিক ভিলেন কোন ক্যারেক্টার হবে হয়তো। কেউ কেউ আবার অভিনেতার সুস্থতা নিয়ে দুশ্চিন্তা করে লিখছেন, আপনি সুস্থ আছেন তো? দুর্দান্ত মেকআপ তবে মেকআপ হলেই ভালো।


আরও পড়ুন: তনয় শাস্ত্রীকে নিয়ে গোপন জবানবন্দি মিমির, তুললেন শারীরিক হেনস্থার অভিযোগও?

প্রসঙ্গত, খুব সম্প্রতি ফেলুদা চরিত্রে দেখা গিয়েছে টোটাকে। এছাড়া গত বছর চালচিত্র সিনেমায় অসম্ভব সুন্দর অভিনয় করেছেন তিনি। টোটা অভিনীত রকি আউর রানী কি প্রেম কাহিনী সিনেমাটিও গত বছর পেয়েছে জাতীয় পুরস্কার। যদিও মুখ্য চরিত্র তিনি অভিনয় করেননি, তবে তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, সেই চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি যে অপূর্ব সুন্দর নৃত্য পরিবেশন করেছেন তাতে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা।