ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি? আদৌ পাবেন বিচার?

গত বছর থেকে নিজেকে ভেঙেচুরে নতুনভাবে করেছেন কৌশানি মুখোপাধ্যায়। শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত বহুরূপী ছবিতে কৌশানীকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। তারপর থেকেই কার্যত শুরু অভিনেত্রী জয়যাত্রা। কিলবিল সোসাইটি ও রক্তবীজ ২ ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী।

Published on: Feb 07, 2026 10:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

গত বছর থেকে নিজেকে ভেঙেচুরে নতুনভাবে করেছেন কৌশানি মুখোপাধ্যায়। শিবপ্রসাদ ও নন্দিতা পরিচালিত বহুরূপী ছবিতে কৌশানিকে দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন সকলেই। তারপর থেকেই কার্যত শুরু অভিনেত্রী জয়যাত্রা। ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ ২’ ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী।

ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি?
ন্যায়বিচার চেয়ে আদালতের দ্বারস্থ কৌশানি?

কিন্তু এবার অভিনেত্রীকে দাঁড়াতে হল কোর্টের সামনে। ন্যায় বিচার চেয়ে একটি নতুন লড়াইয়ের পথে হাঁটবেন অভিনেত্রী। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ করলেন তিনি? কি ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?

আরও পড়ুন: গ্রেফতার ‘ননসেন’ শমীক! বান্ধবীকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্ধ সমাজ মাধ্য়ম প্রভাবী

না, অভিনেত্রীর জীবনে কোন ঘটনা ঘটেনি বরং কৌশানি আগামী দিনে যে চরিত্রে অভিনয় করতে চলেছেন সেই চরিত্রের জন্যই তিনি হবেন আদালতের দ্বারস্থ। হইচইয়ের পর্দায় মুক্তি পেতে চলেছে ‘আদালত ও একটি মেয়ে’।

এই সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কৌশানি, বিপরীতে অভিনয় করবেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। সৌম্য এই মুহূর্তে হইচইয়ের খুব পরিচিত একটি মুখ। একাধিক ওয়েব সিরিজ এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি। খুব সম্প্রতি অভিনয় করছেন হইচই টিভি পরিচালিত একটি ধারাবাহিকেও, যেটি সম্প্রচারিত হচ্ছে প্রতি বুধবার।

আরও পড়ুন: তনয় শাস্ত্রীকে নিয়ে গোপন জবানবন্দি মিমির, তুললেন শারীরিক হেনস্থার অভিযোগও?

সৌম্য এবং কৌশানি অভিনীত এই সিরিজে কৌশানিকে কর্মক্ষেত্রে হেনস্তা হতে দেখা যাবে। প্রতিদিন অল্প অল্প করে এইভাবে অপমানিত হতে হতে সে একদিন আদালতের দ্বারস্থ হবে। একাই করবে লড়াই। জয়িতা চৌধুরীর নামের একজন মেয়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিরিজের প্রি টিজার। কৌশানি এবং সৌম্য ছাড়া অভিনয় করবেন প্রতীক দত্ত, বাসবদত্তা, কৌশিক সেন, অনিরুদ্ধ গুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিরিজ।