...
...
Next Story

সময়মতো পাল্টে দেবেন চাল, বিগ বসের ঘরে ঢোকার আগে শেষ পোস্ট জীতুর

গত দুই সপ্তাহ ধরে বিগ বস বাংলা নিয়ে চলছে তুমুল আলোচনা। বিগ মাসের ঘরে প্রতিমুহূর্তে কি ঘটছে, সেই দিকে কড়া নজর সকলের। প্রথম সপ্তাহে অনিন্দ্য বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে এসেছিলেন রাজবীর।

Updated on: Sep 12, 2026, 17:48:49 IST
Advertisement

গত দুই সপ্তাহ ধরে বিগ বস বাংলা নিয়ে চলছে তুমুল আলোচনা। বিগ বসের ঘরে প্রতিমুহূর্তে কি ঘটছে, সেই দিকে কড়া নজর সকলের। প্রথম সপ্তাহে অনিন্দ্য বাদ পড়ার পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে বিগ বসের ঘরে এসেছিলেন রাজবীর। ইতিমধ্যেই তিনি যে মাইন্ড গেম খেলা শুরু করেছেন তা দেখে কেউ কেউ সাপোর্ট করছেন রাজবীরকে কেউ আবার অপছন্দের তালিকায় রেখেছেন অভিনেতাকে।

বিগ বসের ঘরে ঢোকার আগে শেষ পোস্ট জীতুর
বিগ বসের ঘরে ঢোকার আগে শেষ পোস্ট জীতুর

তবে এবার যে ব্যক্তি ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে বিগ বসের ঘরে আসতে চলেছেন, তাঁর জন্যই এতদিন ধরে অপেক্ষা করেছিলাম সকলে। তিনি আর কেউ নন, জীতু কমল। প্রথম থেকেই জীতুকে নিয়ে যে জল্পনা কল্পনা তৈরি হয়েছিল তার অবসান অবশেষে ঘটতে চলেছে আজ।

আরও পড়ুন: এমন যদি হতো! জন্মদিনে জেন জি শুদ্ধকে টাইম মেশিনে চড়ালেন চঞ্চল

ইতিমধ্যেই স্টার জলসার তরফ থেকে যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে জীতুর উপস্থিতি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। যেটুকু সন্দেহের অবসান ছিল তা পূরণ করে দিলেন অভিনেতা নিজেই। বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়ার আগে এবার নিজেই একটি ভিডিও পোস্ট করলেন অভিনেতা।

ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, একটি কালো ব্লেজার পড়ে খেলা পাল্টে দিতে আছেন তিনি। তিনি কখনওই স্ক্রিপ্ট মেনে কাজ করেন না, তাই কি করে বাজিমাত করতে হয় সেটা খুব ভালো করেই জানেন তিনি। বিগ বাসের ঘরে তাই এবার শুধুই হবে নতুন দানের খেলা।

আরও পড়ুন: বিগ বসের ঘরে দ্বিতীয় ক্যাপ্টেন সোহিনী, পাত্তাই দিল না বাকিরা, আবার শুরু অশান্তি

জীতুর এই পোস্ট দেখে ভীষণ উত্তেজিত সকলে। জীতুর উপস্থিতি বিগ বসকে যে ব্যাপক টিআরপি এনে দেবে তা বলাই বাহুল্য। তবে বিগ বসের ঘরে বাকি প্রতিযোগীদের সঙ্গে ঠিক কিভাবে মাইন্ড গেম খেলবেন অভিনেতার সেটার দিকেই এবার নজর দর্শকদের।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks