Jeetu Kamal: সদ্য শেষ হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। প্রায় এক বছর চলার পর অবশেষে থেমে গেল এই ধারাবাহিকের পথচলা। ধারাবাহিকের শেষ দৃশ্যে দেখানো হবে আর্য ও অপর্ণার সন্তানকে। সেই ছোট্ট খুদেকে সঙ্গে নিয়ে এবার কিছু ছবি পোস্ট করলেন জীতু।
Jeetu Kamal: সদ্য শেষ হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং। প্রায় এক বছর চলার পর অবশেষে থেমে গেল এই ধারাবাহিকের পথচলা। ধারাবাহিকের শেষ দৃশ্যে দেখানো হয়েছে আর্য ও অপর্ণার সন্তানকে। সেই ছোট্ট খুদেকে সঙ্গে নিয়ে এবার কিছু ছবি পোস্ট করলেন জীতু।
কোলে খুদে, সঙ্গে সদ্যজাত আর দাঁতের প্রসঙ্গ, এবার কি পরমব্রতকে নিশানা করলেন জীতু?
জীতু যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট খুদেকে নিয়ে শ্যুটিং ফ্লোরে ব্যস্ত জীতু। কখনও তাকে কোলে নিয়ে ঘুম পাড়ানো আবার কখনও তার সঙ্গে খেলা করা, কাজের ফাঁকে খুদেকে নিয়ে বেশ ভালোই ব্যস্ত থাকতে দেখা যায় জীতুকে।
কিন্তু ছবি থেকে বেশি নজর কেড়েছে জীতুর ক্যাপশন। ক্যাপশনে তিনি লিখেছেন, সদ্যজাত আর একটি দাঁতের ছবি ‘এ’ আরেকটি দাঁতের ছবি। গোটা ব্যাপারটি যদি সাজানো যায় তাহলে এরকম দাঁড়ায় সদ্যজাত আর দাঁতে দাঁত। কিন্তু এই ছবির সঙ্গে এমন ক্যাপশন দেওয়ার মানে কী?
অনেকেই মনে করছেন, খুব সম্প্রতি পরমব্রতর করা একটি বক্তব্যকে উদ্দেশ্য করেই এমন পোস্ট করেছেন জীতু। খুব সম্প্রতি টেকনিশিয়ান স্টুডিওয় রুদ্রনীল ঘোষের পাশে বসে পরমব্রত জানান, শুধু সন্তানের কথা ভেবে তিনি দাঁতে দাঁত চেপে সবকিছু সহ্য করেছেন।
পরমব্রতর এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেননি কারণ তিনি যে সময়ে তিনি রগরে দেওয়ার মতো পোস্ট করেছেন, সেই সময় সন্তান হওয়া তো দূরের কথা বিয়েও হয়নি পরমব্রতর। তবে জীতু পরমব্রতর ওই মন্তব্যকে টেনে এনে এই পোস্ট করেছেন কিনা সেটা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, ‘চিরদিন তুমি যে আমার’ ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ে। দিতিপ্রিয়া থেকে শুরু করে অভ্রজিত, সকলের সঙ্গেই বিবাদে জড়িয়ে পড়েন জীতু। এমনকি কিছুদিন আগে পায়েলের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েছিলেন অভিনেতা। তবে ভালো-মন্দ যাই হোক না কেন, এই ধারাবাহিকের যে একটা আলাদাই ফ্যানবেস ছিল, সেটা অস্বীকার করার জায়গা নেই।