...
...
Next Story

Jeetu kamal: ‘চোখে চোখ পরতেই…’! কাকে দেখে ‘আই লাভ য়্যু’ বললেন ‘আর্য’ জীতু কমল, কে এই খুদে?

একটা ছোট্ট বাচ্চার ছবি দেন জীতু সোশ্যাল মিডিয়ায়। লেখেন, ‘চোখে চোখ পরতেই মনে মনেই আওড়ালাম 'আই লাভ য়্যু'।’ তা কে এই খুদে?

Published on: Dec 11, 2025, 17:54:51 IST
By
Prefer HTon Google
Advertisement

আপাতত ছোট পর্দা কাঁপাচ্ছেন জীতু কমল। চিরদিনই তুমি যে আমার দিয়ে আপাতত সাফল্যের পারদ তুঙ্গে। ‘আর্য সিং রায়ের’ ক্রেজ মারাত্মক। সোশ্যাল মিডিয়াতেও ‘জীতু-বাহিনী’রা খুব সক্রিয়। কোথাও কোনো নেতিবাচক কমেন্ট বা পোস্ট হলেই, পছন্দের নায়কের হয়ে সুর চড়ান যারা।

ফেসবুকে এই খুদের ছবি শেয়ার করলেন জীতু, কে সে?
ফেসবুকে এই খুদের ছবি শেয়ার করলেন জীতু, কে সে?

আর যাকে নিয়ে এত চর্চা, তাঁর যে কোনো কাজই তো শিরোনাম! এই যেমন ‘আই লাভ য়্যু’ বলা। এই যেমন বুধবার একটা ছোট্ট বাচ্চার ছবি দেন তিনি সোশ্যাল মিডিয়ায়। মেয়েটি হাতের পাতা দিয়ে ঢেকে রেখেছে মুখ। আর এই ছবিটি শেয়ার করেই জীতু ক্যাপশনে লিখেছেন, ‘লজ্জা রাঙা মুখটা লাল হচ্ছে ক্রমে। চোখে চোখ পরতেই মনে মনেই আওড়ালাম 'আই লাভ য়্যু'’।

কে এই ছোট্ট মেয়েটি? জীতু কমল ও টুম্পা ঘোষ অভিনীত ধারাবাহিকে দেখা গিয়েছিল এই খুদে। জীতুর চরিত্রের নাম ছিল মল্লার সেন। আর মল্লারের ছোট মেয়ে চিনি-র চরিত্রে দেখা গিয়েছিল এই কিউটের ডিব্বাকে।

দেখুন সেই পোস্ট-

সিনেমা বা ছোট পর্দা, দুটোতেই এখন জীতুর জনপ্রিয়তা তুঙ্গে। প্রায় লম্বা সময় পর ছোট পর্দায় ফিরেছেন তিনি। আর অভিনয় দিয়ে দর্শক মনে এমন জায়গা করে নিয়েছেন যে, ধারাবাহিকের নায়িকা অপর্ণার চেয়েও, দর্শক আর্যকে দেখার জন্য মুখিয়ে থাকে। এমনকী, যখন থেকে চিরদিনই তুমি যে আমার-এর সেটে জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে ঝামেলার খবর এসেছিল, তখন থেকেই একটা বড় অংশ পিছনে ঢাল হয়ে ছিল জীতুর। এমনকী যখন খবর এসেছিল যে জীতু ধারাবাহিক ছাড়তে পারেন মাঝপথে, তখন চিরদিনই ধারাবাহিকটি বয়কট করারও ডাক উঠেছিল।

আপাতত যেমন পর্দায় দারুণ জমে উঠেছে জীতু আর শিরিনের কেমিস্ট্রি। দর্শকরাও তাঁদের বহু আকাঙ্খিত ‘আর্য-অপর্ণার রোম্যান্স’ দেখার সুযোগ পাচ্ছেন। তবে দুঃখের বিষয়, জীতু এই বিতর্কের পর ঘোষণা করেছেন যে, চিরদিনই তুমি যে আমার-এর পর আর ছোট পর্দায় দেখা যাবে না তাঁকে! এখন দেখার, নিজের অনুরাগীদের চাপে পরে পরবর্তীতে নিজের সেই সিদ্ধান্ত বদল করেন নাকি তিনি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe