রবিবার ১৮ মে ছিল জি বাংলার অন্যতম চর্চিত ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর শেষ শ্যুট। টিআরপি তালিকাতে এমনিতেই বেশ বড়সড় ধাক্কা খেতে হয়েছিল এই মেগাকে। তারওপর ধারাবাহিকের সেটে সহ-অভিনেতাদের মধ্যে ঝামলা, ভুল বোঝাবুঝি বারংবার এই মেগাকে নিয়ে এসেছে চর্চায়, তবে তাতে অবশ্য টিআরপি বাড়েনি। শেষ পর্যন্ত সিরিয়ালটি বন্ধ করার সিদ্ধান্ত।

এবার একটি পোস্ট এল চিরদিনই তুমি যে আমার-এর নায়ক জীতু কমলের তরফ থেকে। আর্য সিংহ রায় হিসেবে বাংলার দর্শকদের মনে রাজত্ব করেছিলেন জীতু এতদিন। তবে এবার যে বিদায় নেওয়ার পালা। আর তার আগে ঘুরে দেখালেন সেটে তাঁর জন্য বরাদ্দ মেকআপ রুমটি। একফালি জায়গা ঠিক কতটা যত্ন করে সাজিয়েছেন নায়ক, তাতে তার রুচির ছাপ স্পষ্ট।
দরজার বাইরে টাঙানো রয়েছে একটি চাঁদমালা। যাতে লেখা ‘মা কালী’। এরপর দরজা ঠেলে ঢুকতেই একটা ছোট্ট খাট, পাশে সোফা, আর সামনে ড্রেসিং টেবিল। ঘরের এক কোনায় ছোট্ট সিংহাসন পেতেছেন জীতু। যাতে শিবঠাকুর ও কালী ঠাকুরের অবস্থান। নিত্য পুজো দেন ঠাকুরের, তা স্পষ্ট। এছাড়াও ড্রেসিং টেবিলের চারধারে শিব ও কালীর নানান অবতারের ফোটো ফ্রেম করে টাঙানো। মেকআপ রুমে কিছু গাছও রেখেছিলেন নিজের হাতে লাগিয়ে।
সদ্য প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও রয়েছে সেখানে। এছাড়াও জীতুর নিজের কিছু ফোটো, কিছু পেইন্টিং, যা হয়তো উপহার হিসেবে এসেছে ভক্তদের থেকে। ঠাকুরের সিংহাসনের সামনে গিয়ে জীতু বললেন, ‘এটা আমার মেকআপ রুম। সরি সরি, একসময় আমার মেকআপ রুম ছিল। এখন প্যাকআপ হয়ে গেছে… আমার বাবা, তাঁর আসন। ত্যাগ করবেন। এখান থেকে ত্যাগ করে আমার ঘরে যাবেন। এতদিন আমার সঙ্গে ছিলেন।’ দেখুন সেই ভিডিয়ো-
জীতুর এই ভিডিয়োতে তাঁর যে কতটা মন খারাপ তা ফুটে উঠেছে গলাতে। যা ছড়িয়ে পড়েছে জীতুর অনুরাগীদের মধ্যেও। একজন লেখেন, ‘তোমার নতুন রুপে, নতুন করে পাওয়ার অপেক্ষায় থাকলাম, মহাদেব ভরসা, সব ভালো হবে, মনে রেখো কিন্তু অপেক্ষায় আছি আমরা’ আরেকজন লেখেন, ‘আজ শুধু একটি সিরিয়াল শেষ হলো না সেই সঙ্গে সঙ্গে টিভিতে সিরিয়াল দেখার পর্ব শেষ হয়ে গেল। আজ বলতে কোনো দ্বিধা নেই, আপনার অভিনীত কোনো ধারাবাহিক এর আগে আমি দেখেনি। এখন বুজতে পারি আমি কী কী মিস করেছি। কিন্তু এই সিরিয়ালটি প্রথম পর্ব থেকে একটিও পর্ব মিস করিনি। CTJA-এর আগে অনেক সিরিয়াল দেখা শুরু করে ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এই একটি সিরিয়াল আমার মতো অধৈর্য মানুষকেও টিভির সামনে আধঘন্টা বসে থাকতে বাধ্য করেছে।’
{{/usCountry}}জীতুর এই ভিডিয়োতে তাঁর যে কতটা মন খারাপ তা ফুটে উঠেছে গলাতে। যা ছড়িয়ে পড়েছে জীতুর অনুরাগীদের মধ্যেও। একজন লেখেন, ‘তোমার নতুন রুপে, নতুন করে পাওয়ার অপেক্ষায় থাকলাম, মহাদেব ভরসা, সব ভালো হবে, মনে রেখো কিন্তু অপেক্ষায় আছি আমরা’ আরেকজন লেখেন, ‘আজ শুধু একটি সিরিয়াল শেষ হলো না সেই সঙ্গে সঙ্গে টিভিতে সিরিয়াল দেখার পর্ব শেষ হয়ে গেল। আজ বলতে কোনো দ্বিধা নেই, আপনার অভিনীত কোনো ধারাবাহিক এর আগে আমি দেখেনি। এখন বুজতে পারি আমি কী কী মিস করেছি। কিন্তু এই সিরিয়ালটি প্রথম পর্ব থেকে একটিও পর্ব মিস করিনি। CTJA-এর আগে অনেক সিরিয়াল দেখা শুরু করে ছিলাম কিন্তু শেষ করতে পারিনি। এই একটি সিরিয়াল আমার মতো অধৈর্য মানুষকেও টিভির সামনে আধঘন্টা বসে থাকতে বাধ্য করেছে।’
{{/usCountry}}