‘বিগ বস বাংলা’র অন্দরমহলে প্রতিনিয়তই বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ ও খেলার ছক। তবে এবার সপ্তাহান্তের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এর মাঝপথেই এক অপ্রত্যাশিত কাণ্ড ঘটিয়ে আবার সোশাল মিডিয়া ও টেলিপাড়ার আলোচনার শীর্ষে চলে এলেন বিতর্কিত মডেল-অভিনেত্রী সৃজলা গুহ।

মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে জমে ওঠেছিল শনিবারের এপিসোড। মাঝের বিরতিতে আচমকা প্রতিযোগী ও অভিনেতা জীতু কামাল-কে উদ্দেশ্য করে সৃজলাকে বেডরুমের ভিতর নিজের মনে বলতে শোনা যায়, ‘কাকে ভালোবেসে ফেললে জীতু? কাকে ভালোবেসে ফেললে?’
অন্দরে বিভ্রান্তি, বাইরে নানা গুঞ্জন:
সৃজলার এই ধরনের একেবারেই 'আউট অফ কন্টেক্সট' বা প্রেক্ষাপটহীন মন্তব্যে নেটপাড়ায় শোরগোল। আচমকা এমন ব্যক্তিগত মন্তব্যের মাথামুণ্ডু খুঁজে পায়নি কেউই। নেটিজেনদের একাংশ ভাবতে শুরু করেছেন, তবে কি জীতু ও সৃজলার রসায়নের পেছনে কোনও গোপন সমীকরণ কাজ করছে, নাকি শুধুই ক্যামেরার নজর কাড়তে এটি সৃজলার বিশেষ কোনো স্ট্র্যাটেজি? অনেকেই নায়িকাকে ‘সাইকো’, ‘অ্য়াটেনশন সিকার’ বলেও তোপ দাগেন।
জীতু-সৃজলার সমীকরণ ও পূর্বের গুঞ্জন:
বিগ বসের ঘরে প্রথমে গায়ক দুর্নিবার সাহার সঙ্গে সম্পর্ক ও ঘনিষ্ঠতা নিয়ে নাম জড়ালেও, সাম্প্রতিক সপ্তাহগুলোতে সেই সমীকরণে পরিবর্তন এসেছে। রণিতার কথা শুনে বিবাহিত দুর্নিবার নিজের খেলায় পরিবর্তন এনেছেন এবং এখন তিনি খানিক দমে গিয়েই গেম খেলছেন। যদিও সৌরভ এইদিনের এপিসোডেই সব ভাবনা ঝেরে ফেলে দুর্নিবারকে নিজের ছন্দে ফেরার কথা জানান।
দুর্নিবারের সঙ্গে দূরত্ব বাড়ার পর জীতু ও সৃজলাকে বিভিন্ন সময় একান্তে আড্ডা দিতে ও পরস্পরের পাশে দাঁড়াতে দেখা গেছে। এমনকী দুর্নিবারের বিছানায় জল ঢালার পেছনেও সৃজলার প্রতি জীতুর বিশেষ টান কাজ করেছিল কি না, তা নিয়ে এর আগেই চর্চা হয়েছিল।
জীতু সৃজলার প্রতি বাড়তি কোনও ‘প্রেম’ দেখাননি দাবি নায়কের ভক্তদের। আগে সৃজলা ভক্তরা দাবি করেছেন, অকারণেই ঘরের পুরুষ সদস্যদের সঙ্গে সৃজলার নাম জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। ওদিকে ‘কাকে ভালোবেসে ফেললে’ জীতু কথাটি কি নিজেকে জড়িয়েই বলেছেন সৃজলা? নাকি অন্য কাউকে তাও স্পষ্ট নয়!
একটা সময় অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন সৃজলা। দুজনের মাখামাখো প্রেম নিয়ে কম চর্চা হয়নি। পরবর্তীতে ‘মন ফাগুন’ দিয়ে সিরিয়ালের দুনিয়ায় পা দেন সৃজলা। এরপরই রোহনের সঙ্গে বিচ্ছেদ এবং শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার চর্চা ডানা মেলে।
{{/usCountry}}একটা সময় অভিনেতা রোহন ভট্টাচার্যের সঙ্গে সম্পর্কে ছিলেন সৃজলা। দুজনের মাখামাখো প্রেম নিয়ে কম চর্চা হয়নি। পরবর্তীতে ‘মন ফাগুন’ দিয়ে সিরিয়ালের দুনিয়ায় পা দেন সৃজলা। এরপরই রোহনের সঙ্গে বিচ্ছেদ এবং শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার চর্চা ডানা মেলে।
{{/usCountry}}শনের সঙ্গে সৃজলার সম্পর্ক টলিপাড়ায় ‘ওপেন সিক্রেট’। বিগ বসের ঘরে হাজির হওয়ার কথা ছিল শনেরও। কিন্তু গ্র্যান্ড ওপেনিং-এর শ্যুটিংয়ে পায়ে চোট পেয়ে হাসপাতালে পৌঁছে যান নায়ক। আপতত তিনি বিশ্রামে।
ওদিকে সহ-অভিনেতা নবনীতা দাসকে বিয়ে করেছিলেন জীতু কমল। টেকেনি সংসার। ডিভোর্স হলেও এখনও প্রাক্তন স্ত্রীর সঙ্গে সৌজন্য সম্পর্ক বজায় রয়েছে তাঁর।