মঙ্গলবার ছিল বিগ বস বাংলার শেষ নিমিনেশন। আর তাই বেশ টানটান উত্তেজনা ছিল এপিসোড জুড়ে। তবে যে ব্যাপারটা বিশেষ করে এখন আলোচনায়, তা হল আলো বন্ধ হয়ে যাওয়ার পর সৃজলার ‘প্রেমিক’-কে নিয়ে জীতুর বলা কিছু কথা। টলিপাড়ার ওপেন সিক্রেট সৃজলার প্রেম তাঁর সহ-নায়ক শন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই জীতুর ইঙ্গিত যে শনের দিকে, তা বুঝতে কোনো সমস্যা হয়নি। তা শনকে নিয়ে জীতু আর সৃজলার মধ্যে কী কথা হল?

জীতু ইতিমধ্যেই নিজের ভালোবাসার অঙ্গীকার করেছেন সৃজলার প্রতি। উলটো দিক থেকে ‘না’ জবাব এলেও, দুজনের ঘনিষ্ঠতা চোখে এসেছে দর্শকদের। সৃজলা ও জীতুর ঘনিষ্ঠতা চোখে পড়ছে শেষ কয়েকদিন ধরে। বাইরে প্রেমের কথা মুখে বললেও, সৃজলা কখনো জীতুর হাত ধরে আছেন, কখনো মাথায় হাত বোলাচ্ছেন, আবার কখনো জীতুর চশমা নিজের শাড়ির আণঁচল দিয়ে মুছে দিচ্ছেন।
মঙ্গলবার রাতে কী কথা হয় জীতু ও সৃজলার?
দুজনের মধ্যেকার হওয়া কথোপকথন যথাসম্ভব তুলে ধরা হল। তবে এই পুরোটাই হয়েছে ফিসফিসিয়ে, সৃজলার দিক থেকে তো আকারে-ইঙ্গিতে।
জীতু: তুমি তার সঙ্গেই থাকবে?
সৃজলা: তাই মনে হয় প্র্যাকটিক্যাল হবে।
জীতু: তুমি থাকতে পারবে না, তুমি ইন্ডিপেন্ডেন্ট একজন মানুষ, অ্যাডজাস্ট করবে তারপর ছেড়ে দেবে।
সৃজলা: শিওর?
জীতু: হুম, টু থ্রি হান্ড্রেড পার্সেন্ট।
সৃজলা: চান্স নেওয়াটা কি ভুল?
জীতু: অবশ্যই, লাইফ নিয়ে চান্স নিচ্ছ, ভুল না? টান নেই কোনো, তুমি পারবে না আমি জানি।
সৃজলা: সেটা কেন হবে? সেটা হবে না।
{{/usCountry}}সৃজলা: সেটা কেন হবে? সেটা হবে না।
{{/usCountry}}জীতু: আমার জন্য তোমাকে ছেড়ে থাকা অসম্ভব। তোমাদের যা কথা শুনেছি, বা শুনছি বা বুঝছি। আমি বলছি তো চোট লাগার পর ‘ওনার’ একটা ভিডিয়ো দেখেছিলাম। সেখানেও চোখ মুখ দেখে বুঝতে পারিনি যে…
অনেক এগিয়ে আমি ওখানে ইমোশনের দিক থেকে। অসম্ভব তোমার সঙ্গে অ্য়াডজাস্ট করা। বা তোমাকে কন্ট্রোল করা। প্রতিদিন মনোমালিন্য হবে। করে নাও, দুবছর চান্স নাও। আগেও বলেছি, তুমি গ্যাম্বলিং করেছো। করো, তোমার লাইফ, তুমি যা ইচ্ছা করো। কিন্তু আমি থাকবে। আমি কারও নামে নিন্দেমন্দ করছি না। কিন্তু সত্যি একদিন সামনে আসবে। সে তুমি বুঝবে। আমি থাকব। হোপ-ফোপ বলে রাত্রে বলছ আউট। বাইরে একজন আছে, এদিকে হোপ। কোনো মানে নেই এইটা-ঐটা।
সৃজলা: না
জীতু: কী না?
সৃজলা: ভাবছি মানে…
জীতু: ওহ! আগে এইটা পরে ওইটা ভাবছ! তোমাকে সামলাতে ম্যাচিওরড লোক দরকার।
সৃজলা: আমি ম্যাচিওরড?
জীতু: অনেক। লড়ছ শুধু, নেচারের বিরুদ্ধে গিয়ে লড়ছ। সব তোমার নেচার। তুমি অ্য়াডজাস্ট করছ। তাহলে ওই কথাই রইল?
সৃজলা: কী?
জীতু: তুমি আর তোমার আউটসাইডার, বাড়ির আউটসাইডার খুশি থাকো। আমি আমার মতো করে খুশি থাকছি। বারো দিন বাকি তাই বেশি তাড়াহুড়ো করছি।
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।