এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?
ছোট পর্দা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর জীতু ধীরে ধীরে প্রবেশ করেছিলেন বড় পর্দায়। ‘গৃহপ্রবেশ’ হোক অথবা ‘অপরাজিত’, সব চরিত্রেই তিনি অপরাজেয়। সর্বশেষ অভিনয় করেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে।
ছোট পর্দা থেকে জনপ্রিয়তা পাওয়ার পর জীতু ধীরে ধীরে প্রবেশ করেছিলেন বড় পর্দায়। ‘গৃহপ্রবেশ’ হোক অথবা ‘অপরাজিত’, সব চরিত্রেই তিনি অপরাজেয়। সর্বশেষ অভিনয় করেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার ফ্যান ফলোইং নেহাত মন্দ নয়। এবার ওয়েব সিরিজের পর্দাতেও দেখতে পাওয়া যাবে জীতুকে।
এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল
টলিউড অন্দর থেকে খবর পাওয়া গিয়েছে, হইচই প্ল্যাটফর্মে এবার নতুন ওয়েব সিরিজে দেখতে পাওয়া যাবে জীতুকে। জীতুর সঙ্গে এই ওয়েব সিরিজে থাকতে পারেন পাওলি দাম, শোলাঙ্কি রায়। থাকতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায়ও। যদিও এই ওয়েব সিরিজ নিয়ে প্রযোজনা সংস্থা অথবা অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে কেউ কোনও কথা বলেননি। তবে জানা গিয়েছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী অগস্ট মাস থেকেই শুরু হয়ে যাবে এই সিরিজের শুটিং।
তবে বড় পর্দা বা ওয়েব সিরিজে কাজ করলেও এই মুহূর্তে ছোট পর্দায় ফিরবেন না জীতু, এ কথা তিনি নিজের মুখেই জানিয়েছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের বিতর্ক চলাকালীন। কিছুদিনের মধ্যেই আরও দুটি ছবি আছে চলে যে অভিনেতার যার মধ্যে রয়েছে ‘এরাও মানুষ’ এবং ‘চোর’।
প্রসঙ্গত, একজন অভিনেতা হওয়া ছাড়াও জীতু একজন সমাজসেবকও বটে। কিছুদিন আগেই তিনি নিজের নতুন সমাজসেবী সংস্থার নাম ‘জীতু কমল এন্ড দ্য ইউনিভার্সাল ট্রাস্ট’। টলিপাড়ার কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত খোলা এই সংস্থা। আনুষ্ঠানিকভাবে এই সংস্থার কাজ শুরু হয়েছে গত ১১ জুলাই থেকে।
অভিনেতা জানিয়েছিলেন, অনেকেই তাঁকে উপহার পাঠানোর পাশাপাশি টাকাও পাঠান। কাউকেই অসম্মান করতে চান না বলে এই টাকা তিনি ফেরত পাঠান না। কিন্তু একটা সময় অভিনেতার মনে হয়েছে, এই টাকাগুলো যদি ভালো কাজে ব্যবহার করা যেতে পারে তাহলে খুবই ভালো হয়। যাদের আক্ষরিক অর্থে এই টাকার প্রয়োজন, তাদের কাছে যদি টাকাগুলো পৌঁছে দেওয়া যায়, তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না।
Home/Entertainment/এবার ওয়েব সিরিজের পর্দায় জীতু কমল, বিপরীতে থাকবেন কে?