জীতু কমলের নাম করে ফোনে যোগাযোগ করে টাকা নেওয়া হচ্ছে! আর এই স্ক্যাম সামনে আনলেন অভিনেতা নিজেই। বুধবার একটি ফেসবুক পোস্টে ঘটনাটি সামনে আনেন তিনি।

জীতু তাঁর সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনো মূল্যবান জিনিস চায়। তারা আমার নামে অশালীন প্রস্তাবও দেয়। দয়া করে তাদের পাত্তা দেবেন না বা এই ধরনের অনুরোধে সাড়া দেবেন না।’
সঙ্গে জীতু জানান যে, এরকম কোনো ঘটনা ঘটলে যেন সরাসরি তাঁকে জানানো হয়। লেখেন, ‘যদি আপনার সাথে ইতিমধ্যে এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে দয়া করে আমাকে ডিএম-এর মাধ্যমে জানান। আপনি আমাকে এখানে ট্যাগ করতে পারেন অথবা এই পোস্টের কমেন্টেও উল্লেখ করতে পারেন।’
জীতু এই পোস্টে আরও উল্লেখ করেন যে, তাঁর ম্য়ানেজার বা বন্ধু সেজে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। যার বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।
প্রসঙ্গত, মাসখানেক হল 'জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট' নামের একটি এনজিও খুলেছেন অভিনেতা। স্বামী বিবেকানন্দের আদর্শ এবং 'দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পুজো'—এই বাণীকে অনুপ্রেরণা করে, দুস্থ মানুষদের সহায়তা, টলিপাড়ার কলাকুশলীদের পাশে থাকা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা, কর্মসংস্থান তৈরি এবং পরিবেশ সংরক্ষণের মতো নানা কল্যাণমূলক কাজ পরিচালনা করতেই এই উদ্যোগ। জীতুকে এই কারণে চিঠি লিখে শুভেচ্ছাবার্তা পাঠান অভিনেতা জিৎ-ও।
একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। এমনকী, সর্বশেষ ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ করার সময় তাঁর চরিত্র নিয়েও চলে কাঁটাছেড়া। এমনকী, 'এরাও মানুষ' ছবির পরিচালক ও প্রযোজক সাঁইপ্রকাশ লাহিড়ি জিতু কমলের বিরুদ্ধে অসহযোগিতা, দুর্ব্যবহার এবং টাকা নিয়ে শুটিং না করার বিস্ফোরক অভিযোগ তোলেন। এর একমাস পর দুপক্ষই নিজেদের গরজে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন আর্টিস্ট ফোরামের সঙ্গে দ্বন্দেও জড়ান জীতু।
আপাতত জীতু-র ভক্তরা মুখিয়ে আছেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা 'মহারাজা তোমারে সেলাম'-এর জন্য। যেখানে 'মহারাজা তোমারে সেলাম'-এ সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন জীতু কমল। তিনি ছাড়াও এই ছবিতে ঋত্বিক ভৌমিক ও রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।
{{/usCountry}}আপাতত জীতু-র ভক্তরা মুখিয়ে আছেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা 'মহারাজা তোমারে সেলাম'-এর জন্য। যেখানে 'মহারাজা তোমারে সেলাম'-এ সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন জীতু কমল। তিনি ছাড়াও এই ছবিতে ঋত্বিক ভৌমিক ও রুদ্রনীল ঘোষের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন।
{{/usCountry}}