এখন ইন্ডাস্ট্রি মোটামুটি দুটি শিবিরে বিভক্ত। একদল জিতুর পক্ষে, অন্যদল দিতিপ্রিয়ার। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে চলা অশান্তির কথা কারও এখন আর অজানা নয়। চলতি সপ্তাহের সোমবার ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এসভিএফ মিটমাট করার যে মিটিং ডেকেছিলেন, সেখানে নাকি একটু ‘মেজাজ দেখান’ জিতু। তিনি নাকি মিটিংয়ের মাঝে বেরিয়ে যান। আর তাতে চটে গিয়ে প্রযোজনা সংস্থা জিতুকে সরিয়ে ফেলতে চেয়েছিলেন এমনও কানাঘুষো ছিল। এমনকী, নায়ক এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট)-ও জমা দিয়ে দিয়েছিলেন। অবশ্য আপাতত দর্শক ও নেটপাড়ার চাপে পড়ে জিতুকে ফেরাতে একপ্রকার বাধ্য হন নির্মাতারা। শুক্রবার সকালে কাজেও যোগ দিয়েছেন।

আরও পড়ুন: Kolkata Earthquake Today: কলকাতাসহ এপার বাংলা, উত্তরপূর্ব ভারত, বাংলাদেশে অনুভূত হল ভূমিকম্প
এরই মাঝে এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল জিতুর। যা গৃহপ্রবেশ ছবিটি মুক্তির আগে। যেখানে সংগীত বাংলাকে তাঁকে বলতে শোনা যায়, ইন্ডাস্ট্রির অনেকেই ভাবেন তিনি ‘নাক উঁচু’, ‘অহংকারী’, তবে সেসবে খুব একটা পাত্তা দেন না!
জিতুর কথায়, ‘ওই মা শিখিয়ে দিয়েছিল, অন্যকে শ্রদ্ধা করতে হয়, মহিলাকে সম্মান করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়। ইন্ডাস্ট্রিতে অনেকেই আমাকে অ্য়ারোগেন্ট বলে। স্নবিশ (নাক উঁচু) বলে। কিন্তু আমার নাকটা এতটাই লম্বা যে আমাকে আলাদা করে নাক উঁচু হতে হয় না।’
জিতু আরও বলেন, ‘অন্যায় অনেকটা হয়ে যাচ্ছে দেখে, আমি প্রতিবাদ করি বলে আমাকে স্নবিশ বলা হয়। কিন্তু এটা আমার মা-বাবার শিক্ষা! আসল গৃহপ্রবেশ আমার তখনই ঘটেছিল, যখন আমার মা-বাবা আমাকে এই শিক্ষাটা দিয়েছিল। যে অন্যায় হলে বলবে, অন্যায় মেনে নেওয়া মানে তুমি নিজেও অন্যায় করছ। বা কিছু আশা নিয়ে বসে আছো, তাই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছ।’
জিতুর অনুরাগীরা ‘চিরদিনই তুমি যে আমার’ বিতর্কে প্রথম থেকেই ‘আর্য সিংহ রায়’-এর পক্ষে ছিলেন। ধারাবাহিক বয়কটের ডাক দেন সকলে। এমনকী বয়কট চিরদিনই হ্যাশট্যাগও রীতিমতো ট্রেন্ড করছিল। বৃহস্পতিবার রাতে জিতু পোস্ট করেন, ‘যাইহোক ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।’
{{/usCountry}}জিতুর অনুরাগীরা ‘চিরদিনই তুমি যে আমার’ বিতর্কে প্রথম থেকেই ‘আর্য সিংহ রায়’-এর পক্ষে ছিলেন। ধারাবাহিক বয়কটের ডাক দেন সকলে। এমনকী বয়কট চিরদিনই হ্যাশট্যাগও রীতিমতো ট্রেন্ড করছিল। বৃহস্পতিবার রাতে জিতু পোস্ট করেন, ‘যাইহোক ভনিতা না করে বলি, শুধুমাত্র আমার টেকনিশিয়ানস এবং আমার ভগবান দর্শকদের কথা মাথায় রেখে আমি আবারও চিরদিনই তুমি যে আমার প্রজেক্টটিতে জয়েন করতে বাধ্য হলাম। আশা রাখি আর কোনও অনভিপ্রেত ঘটনা ঘটবে না। একই ভাবে আবারও সুন্দরভাবে আপনাদের মনোরঞ্জন করবো বলে প্রতিশ্রুতি বদ্ধ হলাম। হ্যাঁ আমি আবার কল টাইম পেয়েছি।’
{{/usCountry}}এখন একটাই আশা, আগের মতো পর্দায় আর্য আর অপর্ণার কেমিস্ট্রি দেখতে পাবেন দর্শকরা। কারণ কদিন ধরে বডি ডবল দিয়ে শ্যুট হচ্ছিল। জিতু-দিতিপ্রিয়া একসঙ্গে কোনো শট দেননি। নায়ক-নায়িকার যথাযথ কেমিস্ট্রি ধরা না পড়লে, সেই ধারাবাহিকের পতন আটকানো এমনিতেও বেশ মুশকিল!