...
...
Next Story

Jeetu-Dharmendra Pradhan Resignation: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ! ‘খুদে-খুদে’ বিজেপি বিধায়কদের সচেতন করে কী বললেন জীতু

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই পশ্চিমবঙ্গের কিছু ‘খুদে-খুদে’ বিজেপি বিধায়ককে সচেতন করলেন অভিনেতা জীতু কমল। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অভিনেতা?

Published on: Jul 25, 2026, 15:40:23 IST
Advertisement

শনিবার অবশেষে হাসি ফুটল সেই পড়ুয়াদের মুখে যারা প্রায় ১ মাস ধরে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছিলেন। ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের’ দাবিতে যারা পুলিশের লাঠির বাড়ি খেতেও ভয় পায়নি, কাঁদানে গ্যাসের মোকাবিলা করেছে, জলকামানের সামনে উদ্যমে নেচেছে, সেই জেন জি-র জয় এটা। এদিকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতেই, পশ্চিমবঙ্গের কিছু ‘খুদে-খুদে’ বিজেপি বিধায়ককে সচেতন করলেন অভিনেতা জীতু কমল।

জীতু কমল।
জীতু কমল।

জীতু সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সর্বোপরি, ভারতের যুবশক্তিরই জয় হল। কেন্দ্রীয় সরকার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল। ভালো কে ভালো বলার অভ্যেস করতেই হবে। আশা করব, পশ্চিমবঙ্গের নেতারা তাদের সুপারফিসিয়াল মনোভাব, বিশেষ করে কিছু খুঁদে-খুঁদে এমএলেদের সেই উপরিভাসী আচরণ পরিত্যাগ করে মানুষের পাশে দাঁড়াবেন এবং তাঁদের সাহায্য করবেন।’

‘কেন্দ্রীয় বা রাজ্য স্তরের নেতৃত্বের কাছ থেকে রাজনৈতিক-শিক্ষা নিয়ে মানুষের পাশে দাঁড়ান এবং তাঁদের সহায়তা করুন। মনে রাখবেন, মানুষ আপনার গোলাম নয়। পক্ষপাতিত্ব, গুন্ডাপোষণ এগুলো জনগণ দেখছেন। জনগণের সেবা করার অঙ্গীকার নিয়েই আপনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তাই সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করুন। মনে রাখবেন, আজকের এই ঔদ্ধত্য বা অহংকার চিরস্থায়ী নয়। আজ থেকে সাড়ে চার বছর পড়ে আবার আপনাদেরই হাতজোড় করে মানুষের কাছে যেতে হবে, তাঁদের সমর্থন ও আশীর্বাদ চাইতে হবে। মানুষ কিন্তু আপনার আজকের ব্যবহার ভুলে যাবে না। তাই ক্ষমতাকে নয়, মানুষের সেবাকেই অগ্রাধিকার দিন।’

আরেকজন লেখেন, ‘সমবেত কন্ঠের জয়....নব প্রজন্মের ইতিবাচকতার জয়, ক্ষুদ্র স্বার্থ ভুলে জনস্বার্থ রক্ষার মানসিকতার জয়। তোমাকে ধন্যবাদ, আমি এই খবর তোমার থেকেই প্রথম পেলাম। যাদের উদ্দেশ্যে লিখেছো তারা বুঝলে ভালো, নইলে বুঝিয়ে দিতে মানুষ আবার জোট বাঁধবে।’

পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান লম্বা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে লেখা ছিল, ‘গত ১০ দিনের ঘটনাক্রমে আমি ব্যথিত। যন্তর মন্তর এবং সারা দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেশবিরোধী শক্তিগুলি যাতে তার সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য যাতে অটুট থাকে, কোনও পড়ুয়া যাতে আইনি জটিলতায় না জড়িয়ে পড়ে, আমাদের সন্তানেরা যাতে কেরিয়ারে মনোনিবেশ করতে পারে, সে কথা বিবেচনা করে আমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।’

‘কিছু মানুষ পড়ুয়াদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। বাধা সৃষ্টি করেছেন। তাতে আমি ব্যথিত। দেশসেবাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। তাতে আমি সবসময় নিবেদিত থাকব। ভবিষ্যতেও ভারতমাতা, ওড়িশার জনগণ এবং দেশের যুবসমাজের আকাঙ্ক্ষা পূরণের জন্য নিজেকে উৎসর্গ করব।’, আরও লেখেন তিনি।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe