‘চিরদিনই তুমি যে আমার’-এ জিতু কমল ফিরলেও, নেই দিতিপ্রিয়া রায়। নায়িকা ছেড়ে গিয়েছেন ধারাবাহিক। ইতিমধ্যেই অপর্ণা ধারাবাহিকের জন্য লুক সেটের চেষ্টা চালিয়ে যাচ্ছে জি বাংলা। খবর এখনো কোনো নায়িকাকে ফাইনাল করা হয়নি। কোনো এক নতুন মুখের খোঁজে আছে চ্যানেল। খুব জলদিই প্রোমো দিয়ে সামনে আনা হবে ‘নতুন অপর্ণা’কে।

একাধিক বিতর্ক-আলোচনার মাঝেও চুপ দিতিপ্রিয়া। এমনকী, ধারাবাহিক ছাড়ার পরও সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করেননি নায়িকা। তবে জিতু বরাবরের মতোই বেশ অ্যাক্টিভ। একের পর এক পোস্ট আসছে আর্য সিংহ রায়ের থেকে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় জিতুর ফ্যানবেস এখন বেশ স্ট্রং। কদিন আগে ধারাবাহিকের সঙ্গে যুক্ত টিমকে ধন্যবাদ জানান আর্য সিংহ রায়। একটি ভিডিয়ো শেয়ার করেন, যার ক্যাপশনে লেখা, ‘একজন সাধারণ মানুষকে নায়ক বা নায়িকা বানাতে কত কষ্ট করতে হয়! এই সমস্ত দৃশ্যের জন্যই তাদের পক্ষে দাঁড়ানো সম্ভব হয়ে ওঠে...’।
এরপর নিজের বাবা-মাকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেন জিতু। যেখানে লেখা, ‘আমি কে? কী হতো আমার পরিচয়? যদি মা বাবার শরীরে না পেতাম আশ্রয়। সবাইকে ধন্যবাদ জানাতে জানাতে, কখন যেন মা-বাবাকে ধন্যবাদ জানাতে ভুলে গিয়েছি, সরি মা, সরি বাবা।’
দেখা গেল এই পোস্টে কমেন্ট করে এক নেটিজেন জিতুর ভক্তদের ‘ফেক (ভুয়ো)’ বলে দাবি করে। এমনকী দিতিপ্রিয়াকে জিতু কমল ‘খারাপ কথা’ বলেছেন বলেও দাবি করেন। যা নজরে পড়তেই জবাব দেন জিতু। লেখেন, ‘আমি যে নোংড়া বলেছি, তার প্রমাণ দিন, আমি তো দিয়েছিলাম অনি। যাই হোক, রাগ কোরো না, যাদের ফেক বলছ তারা আমার আত্মীয় এখন। ফ্যান নয়, কেন বলো তো? আমার ভুল হলে তারা আমায় ধরিয়ে দেয়, 'যে এটা তোমার ভুল'। ফ্যানরা অন্ধ হয়, ভুল ধরিয়ে দেয় না। তুমি প্রমাণ করো ওরা ফেক। আমার ধারণা তুমিও একদিন আমার আত্মীয় হবে, তখন তোমায় কেউ ফেক বললে নিশ্চয়ই তোমার খারাপ লাগবে।’
চিরদিনই তুমি যে আমার-এর সেটে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ঝামেলার পর, নির্মাতাদের সঙ্গেও মন কষাকষি হয় তাঁর। এমনকী, জিতু ধারাবাহিক ছাড়ারও সিদ্ধান্ত নেন। জমা দেন এনওসি। তারপর এক প্রকার সোশ্যাল মিডিয়ায় প্রবল আক্রোষে প্রতিবাদে নামেন জিতুর ভক্তবাহিনী। কটাক্ষের হাত থেকে বাদ যায় না দিতিপ্রিয়াও। আর বলা চলে ভক্তদের চাপে পড়েই জিতুকে ফিরিয়ে আনে চ্যানেল।
{{/usCountry}}চিরদিনই তুমি যে আমার-এর সেটে দিতিপ্রিয়া রায়ের সঙ্গে ঝামেলার পর, নির্মাতাদের সঙ্গেও মন কষাকষি হয় তাঁর। এমনকী, জিতু ধারাবাহিক ছাড়ারও সিদ্ধান্ত নেন। জমা দেন এনওসি। তারপর এক প্রকার সোশ্যাল মিডিয়ায় প্রবল আক্রোষে প্রতিবাদে নামেন জিতুর ভক্তবাহিনী। কটাক্ষের হাত থেকে বাদ যায় না দিতিপ্রিয়াও। আর বলা চলে ভক্তদের চাপে পড়েই জিতুকে ফিরিয়ে আনে চ্যানেল।
{{/usCountry}}