শারীরিক অসুস্থতা এবং দীর্ঘদিন ধরে অ্যান্টিবায়োটিক ও পেইনকিলারের ওপর ভর করে থাকার পর বাধ্য হয়ে ‘বিগ বস বাংলা’র সফর শেষ করতে হলো সোশাল মিডিয়ার পরিচিত মুখ ও জনপ্রিয় প্রতিযোগী ঝিলম গুপ্ত-কে। কিন্তু বিগ বসের ঘর থেকে বার হওয়ার পর পুজোয় ঝিলমকে চুটিয়ে আনন্দ করতে দেখা গিয়েছিল। শুধু তাই নয়, পুজো ষষ্ঠী টু দশমী, নিজের বিশেষ বান্ধবীর সঙ্গে কাটানো নানান মুহূর্ত সোশ্যালে তুলে ধরে প্রশ্নের মুখে পড়েন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার।

অনেকের মনেই প্রশ্ন ছিল, ‘শারীরিক অসুস্থতা কি স্ক্রিপ্টেড ছিল নাকি বিগ বসের ঘর থেকে বেরিয়ে ঝিলম আচমকা সুস্থ হয়ে গেল?’
সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে অনুরাগীদের থেকে কিছুদিনের বিরতি চাইলেন তিনি। পাশাপাশি দিলেন সুখবরও।
সামনের সপ্তাহেই অস্ত্রোপচার, যন্ত্রণার কথা জানালেন ঝিলম:
ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে ঝিলম তাঁর শারীরিক অবস্থার বিবরণ দিয়ে বলেন— দুর্গাপূজার মণ্ডপে ভক্তদের সঙ্গে হাসিমুখে ছবি তুললেও বা ঘুরে বেড়ালেও তিনি খুব কষ্টের মধ্যে ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতে পারছিলেন না এবং শরীর মারাত্মক রোগা হয়ে গেছে।
ঝিলম জানান, আগামী সপ্তাহেই তাঁর একটি অপারেশন (অস্ত্রোপচার) হতে চলেছে। এতদিন নিয়মিত ডাক্তারের পরামর্শ ও ব্যথানাশক ওষুধের চিকিৎসায় ছিলেন।
ওজন হ্রাস ও পরিবারের চিন্তা: ফোনে বা ভিডিওতে দেখে বোঝা না গেলেও প্রচুর ওজন কমে গেছে ঝিলমের। তিনি বলেন, ‘বাড়ির লোক আমাকে নিয়ে চিন্তিত। তবে আপনারা পাশে থাকলে আমি ঠিক সুস্থ হয়ে যাব। প্রার্থনা করবেন যেন অপারেশন সফল হয় এবং আবার কাজে ফিরতে পারি।’
সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে ঝিলমের গান ‘বাষট্টি’ নম্বরে:
{{/usCountry}}সর্বভারতীয় ট্রেন্ডিংয়ে ঝিলমের গান ‘বাষট্টি’ নম্বরে:
{{/usCountry}}শারীরিক কষ্টের মাঝেও অনুরাগীদের এক বিরাট সুখবর শুনিয়েছেন ঝিলম গুপ্ত। বিগ বসের ঘরে থাকা কালীন হাউসমেটদের নাম নিয়ে একটি গান তৈরি করেছিলেন ঝিলম, যার শিরোনাম ছিল— ‘এই বাড়িতেও থাকতে এসো মা’।
গানটি সদ্য রেকর্ড করে নিজের ১ লাখ পেরোনো নতুন ফেসবুক পেজে আপলোড করতেই ভিউ ছাড়ায় ৭ লাখের গণ্ডি। শুধু তাই নয়, সারা ভারতের সেরা গানের তালিকায় ৬২ নম্বরে ট্রেন্ড করছে ঝিলমের এই গানটি!
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা: দেশের দিকপাল সব শিল্পীদের গানের ভিড়ে নিজের তৈরি গান এভাবে ট্রেন্ডিংয়ে স্থান পাওয়ায় আবেগপ্রবণ ঝিলম বলেন, ‘এটা আমার কাছে অনেক বড় ট্রফি, অনেক বড় উপহার। আপনারা দর্শক-অনুরাগীরাই আমার আসল পুরস্কার।’
অসুস্থতার জন্য বিগ বসের ঘর ছাড়তে হলেও অনুরাগীরা দ্রুত ঝিলমের সুস্থতা ও অস্ত্রোপচারের সাফল্য কামনা করছেন।