বিগ বস প্রতিযোগীদের ভোট অথবা জনতার ভোটে কেউ না কেউ আউট হয়েছেন এখনো পর্যন্ত। কিন্তু যে প্রতিযোগী শুধুমাত্র অসুস্থতার জন্য আউট হয়েছেন বা বিগ বস থেকে বেরিয়ে গিয়েছেন তিনি হলেন ঝিলম গুপ্ত।
সহপ্রতিযোগীদের ভোট অথবা জনতার ভোটে বিগ বস থেকে কেউ না কেউ আউট হয়েছেন এখনও পর্যন্ত। কিন্তু যে প্রতিযোগী শুধুমাত্র অসুস্থতার জন্য আউট হয়েছেন বা বিগ বস থেকে বেরিয়ে গিয়েছেন, তিনি হলেন ঝিলম গুপ্ত। গলব্লাডারে স্টোন হওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তিনি পেটের যন্ত্রণায় ভুগছিলেন, অবশেষে প্রবল যন্ত্রণা সহ্য না করতে পেরে বিগ বস থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসেন তিনি।
কবে, কোথায় অপারেশন করাচ্ছেন ঝিলম?
তবে বিগ বস থেকে বেরিয়ে আসার পর ঝিলমকে দেখতে পাওয়া যায় পুজোর আনন্দে মেতে উঠতে। খুব স্বাভাবিকভাবেই অনেকেই প্রশ্ন রেখেছিলেন, তাহলে কি সত্যিই তিনি অসুস্থ? যদি অসুস্থ হন তাহলে কেন এখনও অপারেশন করালেন না তিনি? পুজো মিটতেই এবার সেইসব প্রশ্নের উত্তর দিলেন তিনি।
গত শুক্রবার একটি ভিডিও বার্তায় তিনি জানান, অসুস্থতা সত্বেও তিনি বন্ধুদের সঙ্গে অল্প বিস্তর পুজোর আনন্দে মেতে উঠেছিলেন। তবে টুকটাক ছবি তোলা, পাড়ার মণ্ডপে গিয়ে দাঁড়ানো এইটুকুই করতে পেরেছেন তিনি। বেশিরভাগ সময় কাটিয়েছেন বাড়িতে। তবে পুজোর সময় ডাক্তার অ্যাভেলেবল থাকে না তাই তিনি সেই রিস্ক নেন নি।
ঝিলম জানান, পুজোর সময় অনেক জায়গায় ডাক্তার পাওয়া যায় না তাই এতদিন যখন কষ্ট করেছেন, আর কিছুদিন কষ্ট সহ্য করে একেবারে পুজোর পরেই অপারেশন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেসরকারি হাসপাতাল নয়, সরকারি হাসপাতালেই অপারেশন করাবেন ঝিলম। অপারেশনের ডেট রাখা হয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার।
তবে এই যন্ত্রণার কথার পাশাপাশি তিনি এটি সুখবর দিয়েছিলেন সকলকে। বিগ বসে থাকাকালীন তিনি সকলকে নিয়ে একটি পুজোর গান লিখেছিলেন, যেটি ভীষণ জনপ্রিয় হয়েছিল। বিগ বস থেকে বেরিয়ে এসে সেই গানটি রেকর্ড করেন যা, গোটা দেশে ৬২ তম স্থান অধিকার করে। খুব স্বাভাবিকভাবেই এটি শুধুমাত্র ঝিলমের জন্য নয় প্রত্যেকের জন্যই একটা বড় খবর।