টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। এখন তাঁর ব্যাপ্তি বলিউডেও। রাজনীতির মঞ্চে সেভাবে কখনও নজর কাড়তে দেখা যায়নি অভিনেতাকে বরাবর নিজের কাজ নিয়েই ব্যস্ত থেকেছেন যিশু। তবে সম্প্রতি রাজ্যে পালা বদল হতে শপথগ্রহণের মঞ্চে দেখা মিলেছিল তাঁর। এই প্রসঙ্গে অনেকেই তাঁর গায়ে রাজনীতির রং লাগাতে চেয়েছিলেন। এবার তা নিয়ে মুখ খুললেন যিশু।

তিনি টিভি ৯বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা তো সরকারের অনুষ্ঠান ছিল। এটা তো কোনও পার্টির অনুষ্ঠান ছিল না। আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ও গিয়েছি। এই অনুষ্ঠানেও আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি বুম্বাদা আমরা গিয়েছিলাম, আর সরকারের অনুষ্ঠান হচ্ছে সেই ভাবেই আমাদের যাওয়া।’
কিন্তু যিশু কি কখনও রাজনীতির ময়দানে পা দিতে পারেন? এই প্রসঙ্গে তাঁর মত, ‘যেটা বুঝি না সেটা করে লাভ নেই। রাজনীতি একটা ফুলটাইম জব। এটার জন্য একটা পড়াশোনা দরকার। যে পড়াশোনাটা আমার নেই।’
আর ইন্ডাস্ট্রি? রাজনীতির কারণে নানা ভাবে টলিপাড়ায় ওঠাপড়া এসেছে। তা নিয়ে নায়ক বলেন, ‘আমি ইন্ডাস্ট্রির হয়ে বলছি ‘আমাকে আমার মতো থাকতে দাও’। আগে আমাদের ভুল ছিল সেই ভুলটা যেন আবার আমরা না করি। আগে আমাদের ভুল ছিল। আমরা অনুমতি দিলে এটা ঘটবেই। আমরা সবাই নিজের ভালোটা বুঝি। আমরা সকলে যদি ভালো করতে চাই, তাহলে ভালো হবে, সেটা হতে দেওয়াটা খুবই জরুরি।’
বাংলায় বিজেপি জয়লাভের পর ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সুপারস্টার জিৎ এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে দেখা গিয়েছিল বিখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর ও পণ্ডিত অজয় চক্রবর্তীক। এছাড়াও ঋষি কৌশিক, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, অনুভব কাঞ্জিলালকে দেখা গিয়েছিল। তাছাড়াও কমলা শাড়ি আর রোদচশমায় নজর কেড়েছিলেন পায়েল সরকার।
{{/usCountry}}বাংলায় বিজেপি জয়লাভের পর ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের ময়দানে শপথগ্রহণ অনুষ্ঠান হয়। সুপারস্টার জিৎ এই অনুষ্ঠানে অংশ নিতে হাজির হয়েছিলেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মঞ্চে দেখা গিয়েছিল বিখ্যাত নৃত্যশিল্পী তথা অভিনেত্রী মমতা শঙ্কর ও পণ্ডিত অজয় চক্রবর্তীক। এছাড়াও ঋষি কৌশিক, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী, অনুভব কাঞ্জিলালকে দেখা গিয়েছিল। তাছাড়াও কমলা শাড়ি আর রোদচশমায় নজর কেড়েছিলেন পায়েল সরকার।
{{/usCountry}}কাজের সূত্রে, যিশুর নতুন ছবি অভিমান আসছে। এই ছবিতে যিশু ছাড়াও রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিতে তাঁর সঙ্গে জুটিতে দেখা মিলবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এই ছবিটির প্রযোজকও যিশু। তাঁর সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন সৌরভ দাস। তাঁদের প্রোডকাশন হাউজ হোয়াই সো সিরিয়াসের প্রথম ছবি এটি।