বিগত বছরে বড় বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বলিউডের হ্যাপি গো লাকি কাপল হিসেবে পরিচিত যিশু-নীলাঞ্জনার ডিভোর্সের খবর রটতেই রীতিমতো চোখ কপালে ওঠে নেটপাড়ার। সেই সময় টলিপাড়ায় কানাঘুষো চলে, বিবাহিত অভিনেতা নাকি অন্য সম্পর্কে জড়িয়েছেন। যদিও কলকাতায় নয়, মুম্বইতে। যদিও বিচ্ছেদ নিয়ে সরাসরি মুখ খোলেননি যিশু বা নীলাঞ্জনা কেউই সরাসরি। তবে অভিনেতা-পত্নীর সোশ্যাল মিডিয়া স্টোরিতে একাধিকবার উঠে এসেছে বিশ্বাসভঙ্গ, মিথ্যে, প্রতারণার কথা। এমনকী, দেখা যায় যিশু সেনগুপ্তকে সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করে দিয়েছেন তাঁর বড় মেয়ে সারা-ও।

যদিও আপাতত এই বিতর্ক এখন অতীত। দুই মেয়েকে নিয়ে নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছেন নীলাঞ্জনা। এমনকী, দুই মেয়ের নামে খুলেছেন প্রযোজনা সংস্থাও। নাম রেখেছেন নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন। আনন্দী, আমাদের দাদামণির মতো সফল মেগাও এসেছে এটির থেকে।
তবে এরই মধ্যে নজর কাড়ল যিশু সেনগুপ্তর শেয়ার করা ছবিতে থাকা কিছু লাইন। নিজের ফোটোশ্যুটের ছবি শেয়ার করেছেন যিশু। আর সেই ছবির উপর লেখা রয়েছে, ‘মানুষ খুব সহজেই বিচার করে। কিন্তু কেউ আমার জুতোয় কখনো পা গলায়নি বা সেই পথে হাঁটেনি, যেখানে আমি হেঁটেছি। সুতরাং আমাকে বিচার করার আগে, আমার পথচলাটা একবার জেনে নিন।’
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা বরাবরই এড়িয়ে গিয়েছেন যিশু। তবে জানিয়েছিলেন যে, মানসিক অবসাদ থেকে বাঁচতে তিনি কেবল অত্যন্ত ঘনিষ্ট কিছু মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তবে সকলকেই বলে রেখেছেন যে, এই খবর যদি কখনো বাইরে বেরোয় তাহলে তিনি সম্পর্কে ইতি ঘটবেন। সঙ্গে আরও বলেছিলেন যে, ‘যদি প্রয়োজন হয় আমি অবশ্য়ই ওর পাশে দাঁড়াবো, যে কোনও সময়। এটাই বলতে পারি।’ খবর, ইতিমধ্যেই আইনত আলাদা হয়ে গিয়েছেন যিশু ও নীলাঞ্জনা।
কাজের কথা বললে, শুধু বলিউড-টলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন যিশু সেনগুপ্ত। বলিউডে যিশু সেনগুপ্তর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ভূত বাংলো’। 'দ্য ট্রায়াল- পেয়ার, কানুন, ধোকা' সিনেমায় যিশু আর কাজলের ঠোঁট ঠাঁসা চুমুও বেশ চর্চা তৈরি করেছিল। পুজোতেও আসছে যিশুর সিনেমা। এবার তিনি জুটি বেঁধেছেন সোহিনী সরকারের সঙ্গে। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী - দ্য গোল্ডেন ডাকু'-তে দেখে যাবে।
{{/usCountry}}কাজের কথা বললে, শুধু বলিউড-টলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও চুটিয়ে কাজ করছেন যিশু সেনগুপ্ত। বলিউডে যিশু সেনগুপ্তর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘ভূত বাংলো’। 'দ্য ট্রায়াল- পেয়ার, কানুন, ধোকা' সিনেমায় যিশু আর কাজলের ঠোঁট ঠাঁসা চুমুও বেশ চর্চা তৈরি করেছিল। পুজোতেও আসছে যিশুর সিনেমা। এবার তিনি জুটি বেঁধেছেন সোহিনী সরকারের সঙ্গে। উইন্ডোজ প্রোডাকশন হাউজের ব্যানারে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত 'বহুরূপী - দ্য গোল্ডেন ডাকু'-তে দেখে যাবে।
{{/usCountry}}