...
...
Next Story

উজি-ঋষির জীবনে আগমন নতুন ব্যক্তির, বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

জোয়ার ভাঁটা ধারাবাহিক জি বাংলার অন্য ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। দুই বোনকে ঘিরে তৈরি হওয়া এই ধারাবাহিকের গল্প দর্শকদের মনে প্রথম দিন থেকেই আলাদা জায়গা করে রেখেছে।

Published on: Aug 24, 2026, 17:28:14 IST
Advertisement

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক জি বাংলার অন্য ধারাবাহিকের থেকে অনেকটাই আলাদা। দুই বোনকে ঘিরে তৈরি হওয়া এই ধারাবাহিকের গল্প দর্শকদের মনে প্রথম দিন থেকেই আলাদা জায়গা করে রেখেছে। শ্রুতি এবং আরাত্রিকার অসম্ভব সুন্দর অভিনয় বারবার মুগ্ধ করেছে সকলকে। কিন্তু এবার দুই বোনের মধ্যে মনোমালিন্য নয় বরং উজির জীবনে নতুন ঝড় হয়ে আসতে চলেছে তৃতীয় এক ব্যক্তি।

বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?
বোনের ঘর ভাঙা আটকাতে পারবেন নিশা?

ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, জন্মদিনে ঋষির জন্য স্পেশাল আয়োজন করেছিল গোটা পরিবার। কিন্তু দরজা খুলতেই দেখতে পাওয়া যায় বেসামাল ঋষিকে। সে মদ্যপ অবস্থায় একটি মেয়ের কাঁধে মাথা দিয়ে বাড়ি ফিরেছে। সেই মেয়েটি জানায়, ঋষি নাকি তার গাড়ির সামনে চলে এসেছিলে এবং সে তাকে প্রাণে বাঁচিয়ে বাড়ি নিয়ে এসেছে।

মেয়েটি নিজের পরিচয় দিয়ে জানায় যে তার নাম সুদেষ্ণা। সে শুভেন্দু চক্রবর্তীর মেয়ে। এদিকে এই মেয়েটিকে দেখে বোনকে বারবার ফোন করতে থাকে নিশা কিন্তু উজি ফোন ধরে না। অন্যদিকে দেখতে পাওয়া যায় উজি এক ব্যক্তিকে জেরা করতে থাকে, সেই জেরায় নাম উঠে আসে সুদেষ্ণার। তাহলে কি এই দুই সুদেষ্ণা এক?

এই তৃতীয় ব্যক্তির আগমন দেখে বোঝাই যাচ্ছে আগামী দিনে এই সুদেষ্ণা উজির ঘর ভাঙতে চলেছে। কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন কি আটকাতে পারবে নিশা? উজির ব্যস্ততার সুযোগ নিয়ে যখন অন্য কেউ তার স্বামীকে হাতে করার চেষ্টা করবে তখন কি দিদি হয়ে বোনের ঘর রক্ষা করতে পারবে সে? ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের ব্লকবাস্টার এই পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে ২৪ অগস্ট জি বাংলার পর্দায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks