...
...
Next Story

ভালোবাসা না দায়িত্ব, নিশা আর ঋষির মধ্যে কাকে বেছে নেবে উজি?

কিছুদিন আগেই জোয়ার ভাঁটা ধারাবাহিকে নতুন ব্যক্তির আগমন দেখতে পাওয়া গিয়েছিল। ঋষির জীবনে সুদেষ্ণা আসার পর যে অনেক কিছুই পাল্টে যাবে সে আন্দাজ আগেই করেছিল দর্শকরা। এবার ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেল, তাতে আরও বেশি করে সেই সন্দেহ সঠিক প্রমাণ হল।

Published on: Sep 4, 2026, 14:20:41 IST
Advertisement

কিছুদিন আগেই ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে নতুন ব্যক্তির আগমন দেখতে পাওয়া গিয়েছিল। ঋষির জীবনে সুদেষ্ণা আসার পর যে অনেক কিছুই পাল্টে যাবে সে আন্দাজ আগেই করেছিল দর্শকরা। এবার ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেল, তাতে আরও বেশি করে সেই সন্দেহ সঠিক প্রমাণ হল।

নিশা আর ঋষির মধ্যে কাকে বেছে নেবে উজি?
নিশা আর ঋষির মধ্যে কাকে বেছে নেবে উজি?

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের নতুন প্রোমোয় ঋষির একদম নতুন রূপ দেখতে পাওয়া গেল। ঋষি খুব ভালো করেই জানে উজি নিশাকে কতটা ভালোবাসে। হাজার অন্যায় সত্ত্বেও সে তার দিদির হাত কখনো ছেড়ে যায়নি। বারবার দিদিকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেছে সে। কিন্তু এবার তার যুদ্ধ আরও অনেক বড়।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

ঋষি উজিকে স্পষ্ট জানিয়ে দেয়, নিশা আর না হলে ঋষি এই দুজনের মধ্যে কোনও একজনকে বেছে নিতে হবে উজিকে। স্বামীর মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় উজি। সে বারবার বোঝানোর চেষ্টা করে যে ঋষি তার ভালোবাসা হলেও নিশা তার দায়িত্ব। উজির মুখে এই কথা শুনে আর বিন্দুমাত্র অপেক্ষা না করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ঋষি।

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

উজি যদি বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে কি সুদেষ্ণা সেই জায়গা পাকাপাকি ভাবে নিয়ে নেবে? ঋষি আর উজির জীবনে যে বিপদের ঘন কালো ছায়া নেমে এসেছে সেটা কি নিশা কাটিয়ে দিতে পারবে? এবার কি দুই বোন একজোট হয়ে লড়াই করবে সুদেষ্ণার বিরুদ্ধে? সবটাই জানা যাবে আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের স্পেশাল এপিসোডে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks