...
...
Next Story

গণেশ চতুর্থীকে হবে শত্রু নিধন, দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?

এই মুহূর্তে উজ্জ্বলা অর্থাৎ উজির সবথেকে বড় শত্রু হলো সুদেষ্ণা। সেই সুদেষ্ণা যে কিনা বাড়ির ভেতর ঢুকে ঋষি আর উজির মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। কিন্তু এবার এই সুদেষ্ণার জন্যই উজিকে হতে হয় সাসপেন্ড। কিন্তু তারপরেও এক ফোঁটা দমে না উজি। সে বিনা উইনি ফার্মে সুদেষ্ণাকে ধরার ফাঁদ পাতে।

Published on: Sep 13, 2026, 15:45:18 IST
Advertisement

এই মুহূর্তে উজ্জ্বলা অর্থাৎ উজির সবথেকে বড় শত্রু হলো সুদেষ্ণা। সেই সুদেষ্ণা যে কিনা বাড়ির ভেতর ঢুকে ঋষি আর উজির মধ্যে দূরত্ব তৈরি করে দিয়েছিল। কিন্তু এবার এই সুদেষ্ণার জন্যই উজিকে হতে হয় সাসপেন্ড। কিন্তু তারপরেও এক ফোঁটা দমে না উজি। সে বিনা উইনিফর্মে সুদেষ্ণাকে ধরার ফাঁদ পাতে।

দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?
দুই বোনের পাতা ফাঁদে কি পা দেবে সুদেষ্ণা?

জোয়ার ভাঁটা ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া যাচ্ছে, উজিকে সাসপেন্ড করে দেওয়ার পর সে বলে, ‘আমি শত্রুকে ধরবোই সেটা ইউনিফর্ম ছাড়াও আমি কাজ করতে পারি।’ এরপরই দেখতে পাওয়া যায় গণেশ চতুর্থী উপলক্ষে বিরাট বড় শোভাযাত্রার দৃশ্য।

এই বিরাট বড় শোভাযাত্রায় সুদেষ্ণার হাত থেকে আরতি কেড়ে নেয় উজি। ঠিক সেই মুহূর্তেই দেখতে পাওয়া যায় সুদেষ্ণা ফোনে ঢুকেছে কোনও অজ্ঞাত পরিচয় ব্যক্তির ফোন। সুদেষ্ণা পাশ থেকে সরে যেতেই উজি হেড ফোনে কাউকে বলে ওঠে যে সুদেষ্ণাকে ট্র্যাক করতে।

‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের এই বিঘ্ন নাশের মহা সপ্তাহ দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় আগামী ১৪ থেকে ১৮ সেপ্টেম্বর। ‘জোয়ার ভাঁটা’ সম্প্রচারিত হয় রাত ৮:৩০ মিনিট থেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks