...
...
Next Story

Jojo: অপারেশনের পর বাড়ি ফিরে এলেন জোজো, রাস্তায় কোন অভিজ্ঞতার মুখোমুখি হলেন তিনি?

Jojo: গত ২০ মে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায়কে। জানা যায়, বেশ অনেকদিন আগে শুটিং ফ্লোরে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। সেই ব্যথা নিয়েই তিনি কাজ করছিলেন। কিন্তু ইনজেকশন বা ওষুধে কোনওভাবেই ব্যথা না কমায় অবশেষে অপারেশন করতে হয় তাঁকে।

Published on: May 24, 2026 05:15 PM IST
Advertisement

Jojo: গত ২০ মে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল সংগীতশিল্পী জোজো মুখোপাধ্যায়কে। জানা যায়, বেশ অনেকদিন আগে শুটিং ফ্লোরে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছিল তাঁর। সেই ব্যথা নিয়েই তিনি কাজ করছিলেন। কিন্তু ইনজেকশন বা ওষুধে কোনওভাবেই ব্যথা না কমায় অবশেষে অপারেশন করতে হয় তাঁকে।

অপারেশনের পর বাড়ি ফিরে এলেন জোজো
অপারেশনের পর বাড়ি ফিরে এলেন জোজো

অপারেশনের ৪ দিনের মাথায় অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন জোজো। বাড়ি ফেরার সময় একটা অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলেন তিনি। সেই অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় লিখেও ফেললেন সংগীতশিল্পী।

আরও পড়ুন: রঙিন সুতোয় বোনা মেয়েবেলা, মাকে স্মরণ করে কোন স্মৃতি হাতড়ালেন চূর্ণী

কী সেই অভিজ্ঞতা?

হাসপাতাল থেকে বাড়ি ফিরে সোশ্যাল মিডিয়ায় জোজো লেখেন, 'আজকে একটা অন্য অভিজ্ঞতা হল। তাই ভাবলাম একটু লিখি। এতদিন অনেক অনুষ্ঠানে পাইলট পুলিশ কার হুটার লাগানো গাড়িতে সাইরেন বাজিয়ে শো করতে নিয়ে গিয়েছে। তবে আজ সাইরেন বাজানো অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরতে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। তবে বাড়ি ফিরে বেশ ভালো লাগছে। আদি ভীষণ খুশি। আর বাজো আমার কাছেই ছিল আমার সঙ্গে। আপনারা সবাই ভাল থাকবেন। খুব তাড়াতাড়ি আবার আড্ডা দেবো আপনাদের সঙ্গে।'

আরও পড়ুন: ‘দ্য একাডেমি অফ ফাইন আর্টস’ পেয়েছে সরকারি হল, এবার আসছে ওটিটি প্লাটফর্মে

তবে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেও আপাতত বাড়িতেই বিশ্রাম করতে হবে জোজোকে। এই মুহূর্তে নেই হাঁটার অনুমতিও। তবে গরমকাল বলে বাইরে শো এখন একেবারেই নেই তাই তিনি অনেকটা সময় পাবেন বিশ্রাম করার জন্য।

প্রসঙ্গত, গত ১৩ মে ছেলের হাসপাতালে ভর্তি হওয়ার কথা জানান জোজো। খুব স্বাভাবিকভাবেই তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন সেই সময়। যদিও এখন আদি অনেকটাই সুস্থ এবং সে বাড়ি ফিরে এসেছে। এর মধ্যেই আবার জানা গেল জোজোর হাসপাতালে ভর্তি হওয়ার খবর।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe