টেলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। ‘খেলনা বাড়ি’র মিতুল হোক কিংবা মিঠিঝোরার রাইপূর্ণা অথবা জোয়ার ভাঁটার উজি, সব ভূমিকাতেই সাবলীল আরাত্রিকা। সম্প্রতি তাঁর একটি পোস্টকে কেন্দ্র করে নেটপাড়ায় জোর গুঞ্জন শুরু হয়েছিল। একটি পিৎজার ওপর এক পুরুষের হাতের ছবি পোস্ট করতেই নেটিজেনদের একাংশ ধরে নেন, অভিনেত্রী বুঝি চুপিচুপি কোনো ‘পিৎজা ডেট’ (Pizza Date) উপভোগ করছেন এবং নতুন কোনও সম্পর্কে জড়িয়েছেন।

তবে প্রেম নিয়ে এই জোর চর্চা শুরু হতেই আর কোনো জল্পনা না বাড়িয়ে সরাসরি কমেন্ট বক্সে এসে আসল সত্যিটা খোলসা করলেন স্বয়ং আরাত্রিকা। এমনিতে নায়িকার ব্য়ক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই। কো-স্টার অভিষেক বীর শর্মার সঙ্গে আরাত্রিকার প্রেমের গুঞ্জন তুঙ্গে। অতীতেও অভিনেতা আর্য দাশগপ্তের সঙ্গে আরাত্রিকার প্রেমচর্চা ডানা মেলেছিল, তা অবশ্য় অতীত।
.নেটিজেনদের কৌতূহল: ‘পিৎজার ওপর ওটা কার হাত?’
আরাত্রিকার একটি ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন বেশ কৌতূহল নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন, ‘তাহলে, পিৎজার ওপর হাতের ছবিটা কার উদ্ধার করতে পারলেন কেউ?’
এই প্রশ্নটি আসতেই ভক্তদের মধ্যে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে। অনেকেই মনে করতে শুরু করেন যে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী হয়তো ওঁর বিশেষ কোনোও মানুষের সাথে মিষ্টি মুহূর্ত কাটাচ্ছেন।
‘আমার দাদা!’— জল্পনায় জল ঢেলে কড়া জবাব আরাত্রিকার
প্রেমের জল্পনা দাবানলের মতো ছড়ানোর আগেই সেই কমেন্টের সপাট ও মিষ্টি রিপ্লাই দেন আরাত্রিকা মাইতি। অত্যন্ত সাবলীলভাবে ট্রোলার ও অতি-কৌতূহলী ভক্তদের শান্ত করে তিনি লেখেন, 'আমার দাদা! তুমিও তো দাদা বলো! অর্ণব দা! ওতো ভেবে তুলিনি ছবিটা!'
{{/usCountry}}প্রেমের জল্পনা দাবানলের মতো ছড়ানোর আগেই সেই কমেন্টের সপাট ও মিষ্টি রিপ্লাই দেন আরাত্রিকা মাইতি। অত্যন্ত সাবলীলভাবে ট্রোলার ও অতি-কৌতূহলী ভক্তদের শান্ত করে তিনি লেখেন, 'আমার দাদা! তুমিও তো দাদা বলো! অর্ণব দা! ওতো ভেবে তুলিনি ছবিটা!'
{{/usCountry}}একটি ইমোজি জুড়ে দিয়ে আরাত্রিকা একদম পরিষ্কার করে দিয়েছেন যে, যাকে নিয়ে নেটপাড়া প্রেমের গন্ধ খুঁজছিল, তিনি আসলে তাঁর দাদা অর্ণব (সিনহা)। কোনও রকম বিশেষ চিন্তা না করেই স্রেফ একটা মিষ্টি মুহূর্ত ক্যামেরাবন্দী করে শেয়ার করেছিলেন তিনি, যার সাথে রোম্যান্টিক ডেটের কোনও সম্পর্ক নেই।
স্বস্তিতে অনুগামীরা
অভিনেত্রীর এই সরাসরি ও স্পষ্ট স্বীকারোক্তির পর যাবতীয় গুঞ্জনে ইতি পড়েছে। ওঁর ভক্তরাও এই জবাবে বেশ মজা পেয়েছেন। অনেকেই লিখেছেন, আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় ভাই-বোনের সাথে ছবি দিলেও মানুষ যেভাবে প্রেমের গল্প বানিয়ে ফেলে, তার যোগ্য জবাব দিয়েছেন আরাত্রিকা।