টলিপাড়ার ‘হার্টথ্রব’ নায়ক দেব। তাঁর ক্যারিশ্মায় মুগ্ধ শুধু আম জনতা নন, ছোটপর্দার তারকারাও। সম্প্রতি জি বাংলার এক সেলিব্রেশনে এক ছাদের তলায় হাজির ছিলেন দেব-জিৎ-রাজ-শুভশ্রী-প্রসেনজিৎরা। সেখানে পৌঁছেছিলেন জি বাংলার নায়ক-নায়িকারাও।

এদিন দেবকে ছেঁকে ধরে ছবির আবদার জি বাংলার নায়িকাদের। কেউ লুকোলেন না মনের কথা। এমনিতেই আজকাল ছোটপর্দার নায়িকাদের সঙ্গে বিশেষ কানেকশন রয়েছে দেবের। নায়কের সাম্প্রতিক ছবিতে নায়িকার চরিত্রে দেখা মিলেছে সৌমিতৃষা, শ্বেতা, ইধিকা, জ্যোর্তিময়ীদের। যাঁদের উত্থান মূলত ছোটপর্দার হাত ধরেই।
এদিন কালো রঙা হ্য়ান্ডলুম শাড়িতে মিষ্টি লাগছিল নিশাকে। জননেত্রী নিশার ভূমিকায় শ্রুতির আগুন পারফ্যান্স সবার নজর টেনেছে। এদিন দেবের সঙ্গে ‘এমনি’ মুহূর্ত শেয়ার করলেন শ্রুতি।
দেবের কাঁধ ঘেঁষে দাঁড়াতেই লজ্জায় লাল শ্রুতি। লজ্জায় রীতিমতো মুখ ঢাকলেন হাত দিয়ে। কম যান না শ্রুতির অনস্ক্রিন বোন, জোয়ার ভাঁটার উজিও। সাদা টিস্যু শাড়িতে আরাত্রিকার মনকাড়া মায়াবী হাসি। দেবের পাশে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিলেন অভিনেত্রী। ছবি শেয়ার করে লেখেন- ‘ক্যাপশনের দরকার আছে?’
আরাত্রিকার পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে বার্তা। কেউ লেখেন- ‘এই জুটিকে দারুণ মানাবে’। আরেকজন লেখেন, ‘এবার দেবের নায়িকা হয়ে যাও’। জোয়ার ভাঁটার উজি-নিশার অনস্ক্রিন হিরো অভিষেক এবং ফাহিমও হাজির হয়েছিল এদিনের অনুষ্ঠানে। খুনসুটি, আড্ডায় জমাটি সন্ধ্য়া কাটালেন প্রিয় তারকারা।
{{/usCountry}}আরাত্রিকার পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে বার্তা। কেউ লেখেন- ‘এই জুটিকে দারুণ মানাবে’। আরেকজন লেখেন, ‘এবার দেবের নায়িকা হয়ে যাও’। জোয়ার ভাঁটার উজি-নিশার অনস্ক্রিন হিরো অভিষেক এবং ফাহিমও হাজির হয়েছিল এদিনের অনুষ্ঠানে। খুনসুটি, আড্ডায় জমাটি সন্ধ্য়া কাটালেন প্রিয় তারকারা।
{{/usCountry}}এদিনের অনুষ্ঠানে দেবের পাশাপাশি হাজির ছিলেন রাজ-শুভশ্রীও। সম্পর্কের ত্রিকোণমিতি নিয়ে আলোচনার মাঝে এদিন খোশমেজাজেই ধরা দিয়েছেন তাঁরা। শুভশ্রী-দেবকে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় অনুষ্ঠানের মাঝে।