...
...
Next Story

বোনের সম্পর্ক শেষ, শুরু শত্রুতা, কতটা ভয়ংকর হতে চলেছে উজি-নিশার আগামী জীবন?

দুই মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল জোয়ার ভাঁটা। ধারাবাহিকে এক বোন অসৎ পথে এগোয় আর অন্যজন এগিয়ে চলে সৎ পথে। কিন্তু একদিন বাবার মৃত্যু পুরোপুরি পাল্টে দেয় তাদের জীবন।

Published on: Nov 21, 2026, 21:30:44 IST
Advertisement

দুই মেয়ের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছিল জোয়ার ভাঁটা। ধারাবাহিকে এক বোন অসৎ পথে এগোয় আর অন্যজন এগিয়ে চলে সৎ পথে। কিন্তু একদিন বাবার মৃত্যু পুরোপুরি পাল্টে দেয় তাদের জীবন। তারা বাবার খুনিকে শাস্তি দেওয়ার জন্য চলে আসে কলকাতায়। কিন্তু ভাগ্যক্রমে তার সঙ্গেই বিয়ে হয়ে যায় উজ্জ্বলার। অন্যদিকে নিশাও ধীরে ধীরে সৎ পথে আসার চেষ্টা করে।

কতটা ভয়ংকর হতে চলেছে উজি-নিশার আগামী জীবন?
কতটা ভয়ংকর হতে চলেছে উজি-নিশার আগামী জীবন?

এমন ভাবে এগিয়ে চলে দুজনের জীবন। পরে জানা যায় ঋষি আর জিৎ বসু দুজনে একে অপরের হারিয়ে যাওয়া ভাই। দুই বোন হয়ে উঠল দুই জা। নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখতে শুরু করল তারা। কিন্তু পুলিশ অফিসার উজির দিদি কিছুতেই অপরাধের পথ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারে না ফলে আবার দুজনের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

তবে এবার দুজনের মতবিরোধ এতটাই চরমসীমায় পৌঁছে গিয়েছে যে উজ্জ্বলা আর দিদির সঙ্গে রক্তের সম্পর্ক বয়ে নিয়ে যেতে চাইছে না। নিশার কথায় আর মন গলে না উজ্জ্বলার। ধারাবাহিকের নতুন প্রমো অন্তত বলছে সেই কথাই।

ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, উজ্জলা তার এবং তার দিদি নিশার ছবি ছিঁড়ে ফেলে। নিশার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলে সে। নিশা বারণ করলেও উজি শোনে না। নিশা বারবার বলে যাদের জন্য দিদির সঙ্গে সম্পর্ক ছেদ করে দিচ্ছে উজি, তারা কেউ আপন না।

আরও পড়ুন: অসুস্থতা কাটিয়ে আবার মঞ্চে অলকা, কার আমন্ত্রণে ফিরলেন তিনি?

নিশার মুখে এই কথা শুনেও রাজি হয় না উজি। সে বারবার একটা কথাই বলে যায়, কোন অপরাধীর সঙ্গে সে সম্পর্ক রাখবে না। কিন্তু নিশার শত্রুতা যে কতটা ভয়ংকর তা কি জানে না উজি? সে পারবে দিদির সঙ্গে মোকাবিলা করতে? দিদির সঙ্গে শত্রুতা করে আগামী দিনে সে কোনও বড় ভুল করে ফেলবে না তো?

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks