Jowar Bhata: এবার নিশার হাতে শেষ হবে উজি! শত্রুর পাতা ফাঁদে ছারখার দুই জীবন

Jowar Bhata: নিশার বিয়ের দিন থেকেই উজি আর নিশার মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। উজিকে ভুল ভেবে নিশা চিরকালের জন্য উজির থেকে দূরে চলে গিয়েছে। অন্যদিকে উজি পুলিশের চাকরি থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করলেও জিত বসু তাকে মানা করে। ফলে বারবার নিজের কাজের জন্যই নিশার সম্মুখীন হয়ে যায় উজি।

Published on: Jul 4, 2026, 20:43:57 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Jowar Bhata: নিশার বিয়ের দিন থেকেই উজি আর নিশার মধ্যে তৈরি হয়েছে দূরত্ব। উজিকে ভুল ভেবে নিশা চিরকালের জন্য উজির থেকে দূরে চলে গিয়েছে। অন্যদিকে উজি পুলিশের চাকরি থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করলেও জিৎ বসু তাকে মানা করে। ফলে বারবার নিজের কাজের জন্যই নিশার সম্মুখীন হয়ে যায় উজি।

এবার নিশার হাতে শেষ হবে উজি!
এবার নিশার হাতে শেষ হবে উজি!

কিন্তু উজি আর নিশার মধ্যের এই দূরত্ব কাজে লাগায় ঋষির জেঠু। সে প্ল্যান করে যাতে উজিকে মেরে ফেলা যায় আর অন্যদিকে সেই দায় দিয়ে দেওয়া যায় নিশার ঘাড়ে। জেঠুর প্ল্যান মাফিক নিশার ফোন এটি বাড়িতে রেখে দিয়ে আসা হয়, যা ট্র্যাক করে সেখানে পৌঁছে যায় উজি।

আরও পড়ুন: মমতার কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন, কী কথা হল দুজনের?

কিন্তু উজি সেই বাড়ির ছাদে গিয়ে বুঝতে পারে যে সেখানে তার দিদি নেই বরং দিদির গলার ভয়েস রেকর্ডিং করে একটি বড় রেকর্ড প্লেয়ার চালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ষড়যন্ত্র বুঝতে বুঝতে অনেকটা লেট হয়ে যায়। উজি যে ওই বাড়িতে আছে, সেটা ঘুনাক্ষরেও টের পায় না নিশা।

নিশা বাড়িতে রাখা বোম ব্লাস্ট করে দেয় কিন্তু তারপরেই বুঝতে পারে যে সেখানে ছিল তার নিজের বোন। জানাজানি হতেই জিৎ এসে নিশাকে গ্রেফতার করে। ঋষি উজির মৃত্যুর জন্য নিশাকে দায়ী করতে থাকে। এদিকে নিশা কিছুতেই বুঝতে পারে না যে সেই বাড়িতে কি করে উজি পৌঁছে গেল।

কিন্তু যেহেতু নিশার ফোন বাড়িতে পাওয়া গিয়েছিল তাই নিশার কথা কেউ বিশ্বাস করে না। কিন্তু সত্যিই কি নিশার হাতে মৃত্যু হল উজির? নাকি নিজেকে বাঁচাতে পেরেছে সে? এবারেও কি এত বড় ষড়যন্ত্র করে ঋষির জেঠু বেঁচে যাবে?

জোয়ার ভাঁটা ধারাবাহিকের এই টানটান দুদিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে আগামী ৯ এবং ১০ জুলাই শুধুমাত্র জি বাংলার পর্দায়। ধারাবাহিকটি সম্প্রচারিত হয় রাত ৮ঃ৪৫ মিনিট থেকে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

প্রসঙ্গত, জোয়ার ভাঁটা টিআরপি তালিকায় টানা তিন সপ্তাহ ধরে এক নম্বর জায়গা ধরে রাখতে পেরেছে। যদিও এখন টিআরপি তালিকা প্রকাশ করা বন্ধ হয়ে গিয়েছে সাময়িকভাবে কিন্তু তবুও দর্শকদের মনে জায়গা করার জন্য সমানে লড়াই করে চলেছেন অভিনেতা-অভিনেত্রীরা।।